বাজেট তৈরির ক্ষেত্রে জিএসটি-র সমস্যা কবুল করলেন স্বপন দাশগুপ্ত
কলকাতা, ১০ জুন (হি.স.): “রাজ্য বাজেট তৈরির ক্ষেত্রে এই মুহূর্তে বড় সমস্যা হল জিএসটি। এটি এখন পুরোপুরি রাজ্যের হাতে নেই, তা নির্ধারিত হয় জিএসটি কাউন্সিলের মাধ্যমে।” অর্থ দফতরের দায়িত্ব নিয়ে বুধবার এই মন্তব্য করলেন ডঃ স্বপন দাশগুপ্ত। স্বপনবাবু সাং
ডঃ স্বপন দাশগুপ্ত


কলকাতা, ১০ জুন (হি.স.): “রাজ্য বাজেট তৈরির ক্ষেত্রে এই মুহূর্তে বড় সমস্যা হল জিএসটি। এটি এখন পুরোপুরি রাজ্যের হাতে নেই, তা নির্ধারিত হয় জিএসটি কাউন্সিলের মাধ্যমে।” অর্থ দফতরের দায়িত্ব নিয়ে বুধবার এই মন্তব্য করলেন ডঃ স্বপন দাশগুপ্ত।

স্বপনবাবু সাংবাদিকদের বলেন, জিএসটি-র সুফল রাজ্য নিশ্চয়ই পায়, কিন্তু ওটার অর্থনৈতিক নীতি একা পশ্চিমবঙ্গ সরকার নির্ধারণ করতে পারে না।

আগামী ১৮ জুন বিধানসভায় শুরু হবে বাজেট অধিবেশন। ২২ জুন পেশ হবে রাজ্য বাজেট। তবে অর্থ দফতরের দায়িত্ব নিয়ে স্বপনবাবু এখনই বাজেট নিয়ে বিশদ বলতে চাননি।

তিনি জানান, বাজেটে কী থাকবে তা বাজেটের আগে বলা যায় না।

তিনি মনে করিয়ে দেন, এটি মূলত আট মাসের একটি সংক্ষিপ্ত বাজেট হতে চলেছে। খুব শীঘ্রই এটি পেশ করতে হবে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande