“এরকম গিরগিটি কোথাও দেখিনি”, তৃণমূলকে কটাক্ষ আব্দুল মান্নানের
কলকাতা, ১০ জুন(হি. স.) : অধীররঞ্জন চৌধুরী “আমি ব্যক্তিগতভাবে মনে করি তৃণমূলকে নিয়ে কোনও রাজনীতি চলতে পারে না। এরকম গিরগিটি কোথাও দেখিনি। ভূ-ভারতে কোথাও কেউ দেখেছেন বলে মনে হয় না।” কংগ্রেস-তৃণমূলের পরিবর্তিত সম্পর্ক নিয়ে বুধবার এই মন্তব্য করেছেন
“এরকম গিরগিটি কোথাও দেখিনি”, তৃণমূলকে কটাক্ষ আব্দুল মান্নানের


কলকাতা, ১০ জুন(হি. স.) : অধীররঞ্জন চৌধুরী “আমি ব্যক্তিগতভাবে মনে করি তৃণমূলকে নিয়ে কোনও রাজনীতি চলতে পারে না। এরকম গিরগিটি কোথাও দেখিনি। ভূ-ভারতে কোথাও কেউ দেখেছেন বলে মনে হয় না।”

কংগ্রেস-তৃণমূলের পরিবর্তিত সম্পর্ক নিয়ে

বুধবার এই মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের প্রাক্তন বিরোধী দলনেতা তথা প্রাক্তন প্রদেশ কংগ্রেস নেতা আব্দুল মান্নান৷

তিনি সংবাদমাধ্যমকে বলেন, ‘‘যাঁরা তৃণমূলকে নিয়ে চিন্তাভাবনা করছেন, তাঁরা বুঝবেন। তাঁরা তো অনেক বিজ্ঞ রাজনীতিবিদ আছেন, তাঁরা সবকিছু জানেন। তৃণমূলের মতো এত দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক দল এদেশে আর নেই। তাদের নিয়ে কে চলবে, সেটা তাদের ব্যাপার। আমি এব্যাপারে নেই। আমি নিজেকে কংগ্রেসের একজন এমওভি (মোস্ট অর্ডিনারি ভলান্টিয়ার) বলে করি।’’

বামফ্রন্ট আমলে তৃণমূল এবং কংগ্রেসের মধ্যে জোট করতে সমন্বয়ের ভূমিকা পালন করেছিলেন আব্দুল মান্নান। এই বিষয়ে মান্নানের দাবি, ‘‘আমি তো রাজনীতিতে সেইভাবে সক্রিয় নই। আর ২০১১ সালে সিপিএমের রাজত্বের পরিবর্তন চেয়েছিলাম। ব্যক্তিগত স্বার্থে নয়৷”

আব্দুল মান্নান বলেন, ‘‘আমাকে মনোনয়ন না দিলেও আমি কিন্তু তৃণমূল কংগ্রেসের প্রার্থীর প্রচারে গিয়েছি। অনেক জায়গায় প্রচার করেছি। একটা নীতি এবং আদর্শের কথা ভিত্তি করে একটা উদ্দেশ্য নিয়ে আমরা সেদিন বলছিলাম যে পশ্চিমবঙ্গে সিপিএম তথা অবামফ্রন্ট একটা সরকার হবে। সেটা করতে পেরেছি৷ কিন্তু তাতে আমার ব্যক্তিগত কাজে লাগেনি৷ আজ আমি রাজনীতি থেকে অনেক দূরে, আজ আমি রাজনীতিতে কোনও পজিশনে নেই। আমার কথা নেই। অনুমানের উপর ভিত্তি করে কোনও মত নেই।’’

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande