পণের দাবিতে বধূকে খুনের অভিযোগ, স্বামী ও শাশুড়িকে যাবজ্জীবন কারাবাসের আদেশ আদালতের
হুগলি, ১০ জুন (হি.স.): পণের দাবিতে কাস্তের কোপে এক গৃহবধূকে নৃশংসভাবে খুনের অভিযোগে স্বামী ও শাশুড়িকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল আদালত। বুধবার চুঁচুড়া আদালতের বিচারক এই সাজা ঘোষণা করেন। এদিন আদালত সূত্রে জানা গেছে, সাজাপ্রাপ্তদের নাম সুকান্ত
পণের দাবিতে বধূকে খুনের অভিযোগ, স্বামী ও শাশুড়িকে যাবজ্জীবন কারাবাসের আদেশ আদালতের


হুগলি, ১০ জুন (হি.স.): পণের দাবিতে কাস্তের কোপে এক গৃহবধূকে নৃশংসভাবে খুনের অভিযোগে স্বামী ও শাশুড়িকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল আদালত। বুধবার চুঁচুড়া আদালতের বিচারক এই সাজা ঘোষণা করেন। এদিন আদালত সূত্রে জানা গেছে, সাজাপ্রাপ্তদের নাম সুকান্ত বণিক (স্বামী) এবং রেণুকা বণিক (শাশুড়ি)।

আদালত সূত্রে জানা গেছে, ঘটনার সূত্রপাত ২০১৮ সালে। হুগলির খন্যানের তাঁবা গ্রামের বাসিন্দা সুকান্ত বণিকের সঙ্গে বিয়ে হয়েছিল সুপর্ণা বণিকের। অভিযোগ, বিয়ের পর থেকেই অতিরিক্ত পণের দাবিতে সুপর্ণাদেবীর ওপর নিয়মিত মানসিক ও শারীরিক অত্যাচার চালাত তাঁর স্বামী ও শাশুড়ি। সেবছর এক দিনে সেই অত্যাচার চরম রূপ নেয়। অভিযোগ, পণের দাবি পূরণ না হওয়ায় সুপর্ণাদেবীর ওপর ধারালো কাস্তে নিয়ে চড়াও হয় সুকান্ত ও রেণুকা। কাস্তের কোপে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন ওই বধূ। পরে তাঁর মৃত্যু হয়।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande