পূর্ব সিংভূমে পরিত্যক্ত গাড়ি থেকে উদ্ধার গবাদি প্রাণী, তদন্তে পুলিশ
পূর্ব সিংভূম, ১০ জুন ( হি.স.): ঝাড়খণ্ডের পূর্ব সিংভূমে পুলিশের তৎপরতায় উদ্ধার দুই গবাদি প্রাণী (গরু)। বুধবার ভোরে কমলপুর থানার অন্তর্গত বাঙ্গুরদা সাহেব বাঁধের কাছে একটি গাড়ি থেকে পুলিশ উদ্ধার করে ওই গরু দুটিকে। এদিন পুলিশ সূত্রে জানা গেছে, স্থানী
পূর্ব সিংভূমে পরিত্যক্ত গাড়ি থেকে উদ্ধার গবাদি প্রাণী, তদন্তে পুলিশ


পূর্ব সিংভূম, ১০ জুন ( হি.স.): ঝাড়খণ্ডের পূর্ব সিংভূমে পুলিশের তৎপরতায় উদ্ধার দুই গবাদি প্রাণী (গরু)। বুধবার ভোরে কমলপুর থানার অন্তর্গত বাঙ্গুরদা সাহেব বাঁধের কাছে একটি গাড়ি থেকে পুলিশ উদ্ধার করে ওই গরু দুটিকে। এদিন পুলিশ সূত্রে জানা গেছে, স্থানীয় গ্রামবাসীরা রাস্তার পাশে ঝোপে একটি গাড়ি পড়ে থাকতে দেখে । বিষয়টি খতিয়ে দেখতে এটার গাড়ির কাছে যায় এবং ভিতরে দুটি গরুকে আটকে থাকা অবস্থায় দেখতে পায়। ঘটনার খবর পেয়ে কমলপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এরপর গ্রামবাসীদের সহায়তায় পুলিশ দুটি গরুকে উদ্ধার করে তাদের নিরাপদ স্থানে পাঠানোর ব্যবস্থা করে ।

প্রাথমিক তদন্তের পর পুলিশ জানতে পারে, গরু দুটিকে অবৈধভাবে পশ্চিমবঙ্গে পাচারের চেষ্টা চলছিল । গাড়িটি কোনওভাবে দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনার পর গরু সহ গাড়িটিকে ঝোঁপের মধ্যে রেখে পাচারকারীরা চম্পট দেয়। গাড়িটিতে ছিল না কোনও রেজিস্ট্রেশন নম্বর। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande