
পূর্ব বর্ধমান, ১০ জুন (হি.স.): অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল পূর্ব বর্ধমান জেলার জামালপুরে। বুধবার সকালে জামালপুরের কেলিরি কাঠগোলার কাছে স্থানীয় বাসিন্দারা এক ব্যক্তির দেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে জামালপুর থানার পুলিশ ওই ব্যক্তিকে উদ্ধার করে জামালপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদেহ ময়না-তদন্তের জন্য বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। মৃতের নাম ও পরিচয় এখনও জানা যায়নি। পুলিশ মৃত্যুর তদন্ত শুরু করেছে। ময়না-তদন্তের রিপোর্ট আসার পরেই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে দাবি পুলিশের।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ