আলিপুরে জেলা পরিষদের দফতরে আগুন, ছড়ালো আতঙ্ক
কলকাতা, ১০ জুন (হি.স.): আলিপুরে আগুন লাগল সরকারি দফতরে। বুধবার সকাল ৯.৪৫ মিনিট নাগাদ আলিপুরে দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের বহুতল দফতর থেকে কালো ধোঁয়া বেরিয়ে আসতে দেখেন স্থানীয়েরা। তার পরেই খবর দেওয়া হয় দমকলকে। ইতিমধ্যেই ঘটনাস্থলে গিয়েছে দমকলের অন্তত
আলিপুরে জেলা পরিষদের দফতরে আগুন, ছড়ালো আতঙ্ক


কলকাতা, ১০ জুন (হি.স.): আলিপুরে আগুন লাগল সরকারি দফতরে। বুধবার সকাল ৯.৪৫ মিনিট নাগাদ আলিপুরে দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের বহুতল দফতর থেকে কালো ধোঁয়া বেরিয়ে আসতে দেখেন স্থানীয়েরা। তার পরেই খবর দেওয়া হয় দমকলকে। ইতিমধ্যেই ঘটনাস্থলে গিয়েছে দমকলের অন্তত ১০টি ইঞ্জিন।

তবে অগ্নিকাণ্ডের জেরে ওই বহুতলে কেউ আটকে নেই বলে দমকল সূত্রে খবর। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, বাতানুকূল যন্ত্রে শর্ট সার্কিটের কারণে আগুন লাগে। আগুনের উৎসস্থল ভবনের চতুর্থ তলা। তার পর দ্রুত আগুন ছড়িয়ে পড়ে ভবনের পঞ্চম এবং ষষ্ঠ তলায়। সপ্তাহের কাজের দিন হওয়ায় কর্মীরা দফতরে আসতে শুরু করেছিলেন। কী থেকে আগুন লেগেছে, তা এখনও স্পষ্ট হয়নি।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande