
পানাগড়, ১০ জুন (হি.স.): বুধবার সাত সকালে পানাগড়ে লাইনচ্যুত হয়ে গেল মালগাড়ি। এদিন সকালে মালগাড়ির চারটি বগি লাইনচ্যুত হয়ে যায়।সকালেই মালগাড়িটি সিমেন্ট বোঝাই করে পানাগড় শিল্পতালুক বেরিয়ে দুর্গাপুরের দিকে রওনা দেয়। পানাগড় স্টেশন পার করার সময়ে চারটি বগি লাইনচ্যুত হয়ে যায়।
খবর পেয়ে ঘটনাস্থলে আসেন রেলের আধিকারিক ও মেকানিক্যাল বিভাগের কর্মীরা। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় রেললাইনে তোলা হয় বগিগুলিকে। দীর্ঘক্ষণ বন্ধ থাকে রেল গেল, ফলে যানবাহন চলাচলে সমস্যা হয়। দীর্ঘ চেষ্টার পর মালগাড়ির লাইনচ্যুত বগি লাইনে তোলার পর ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়। কিভাবে ঘটল, এই দুর্ঘটনা তা জানতে তদন্ত শুরু করেছে রেল কর্তৃপক্ষ।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ