১৭ জুন পর্যন্ত হকার উচ্ছেদে স্থগিতাদেশ হাইকোর্টের
কলকাতা, ১০ জুন (হি.স.): ১৭ই জুন পর্যন্ত হকার উচ্ছেদের ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার এই গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন বিচারপতি হীরন্ময় ভট্টাচার্য্য। আদালতের এই আদেশের ফলে আগামী সোমবার পর্যন্ত আর কোনও উচ্ছেদ
কলকাতা হাইকোর্ট


কলকাতা, ১০ জুন (হি.স.): ১৭ই জুন পর্যন্ত হকার উচ্ছেদের ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার এই গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন বিচারপতি হীরন্ময় ভট্টাচার্য্য।

আদালতের এই আদেশের ফলে আগামী সোমবার পর্যন্ত আর কোনও উচ্ছেদ অভিযান চালান যাবে না। মামলার পরবর্তী শুনানি হবে ওই দিনই, অর্থাৎ ১৭ জুন। সে দিন উচ্চ আদালত এই বিষয়ে চূড়ান্ত কী নির্দেশ দেয়, সেদিকেই তাকিয়ে রয়েছে সব পক্ষ।

যাদবপুর স্টেশন চত্বরে উচ্ছেদ অভিযান ঘিরে উত্তপ্ত পরিস্থিতির রেশ পৌঁছে যায় কলকাতা হাইকোর্টে। রবিবার গভীর রাতে রেলের জমিতে গড়ে ওঠা অবৈধ নির্মাণ এবং হকার উচ্ছেদকে কেন্দ্র করে যে সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছিল, তার পরিপ্রেক্ষিতেই আদালতের দ্বারস্থ হন ক্ষতিগ্রস্ত হকাররা।

মামলা দায়েরের অনুমতি দেন বিচারপতি হিরন্ময় ভট্টাচার্য।

হকারদের আইনজীবী বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে জরুরি ভিত্তিতে বিষয়টি আদালতের বিবেচনায় আনার আবেদন জানান। সেই আবেদন গ্রহণ করে মামলা করার অনুমতি দেওয়া হয়।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande