
বীরভূম, ১০ জুন (হি.স.): শহরের বুকে গজিয়ে ওঠা অবৈধ স্বাস্থ্য পরিষেবা কেন্দ্রের বিরুদ্ধে এবার কঠোর পদক্ষেপ নিল জেলা প্রশাসন ও স্বাস্থ্য দফতর। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রামপুরহাট শহরের বিভিন্ন প্যাথলজিক্যাল ল্যাব ও ডায়াগনস্টিক সেন্টারে যৌথভাবে অভিযান চালায় তারা। অভিযানে ছিলেন রামপুরহাট জেলার মুখ্য স্বাস্থ্য অধিকারিক, রামপুরহাটের মহকুমাশাসক এবং রামপুরহাট থানার আইসি। জানা গেছে, স্বাস্থ্য পরিষেবা কেন্দ্র চালানোর জন্য প্রয়োজনীয় বৈধ কাগজপত্র ও উপযুক্ত পরিকাঠামো না থাকায় ইতিমধ্যেই তিনটি প্যাথলজিক্যাল ল্যাব সিল করে দেওয়া হয়েছে। প্রশাসনের এই আচমকা অভিযানে রীতিমতো শোরগোল পড়ে যায়।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ