হরিয়ানায় তৃতীয় বিদ্যুৎ সংস্থা গঠনের উদ্যোগ
চণ্ডীগড়, ১০ জুন (হি.স.) : কৃষি খাতের জন্য পৃথক বিদ্যুৎ বিতরণ সংস্থা ‘হরিয়ানা এগ্রি-ডিসকম’ গঠনের প্রক্রিয়া শুরু করেছে হরিয়ানা সরকার। এই প্রকল্পের নোডাল অফিসার হিসেবে ইউএইচবিভিএন-এর মুখ্য প্রকৌশলী (বাণিজ্য) দীপক পোপলিকে নিয়োগ করা হয়েছে। চলতি বছরের
হরিয়ানায় তৃতীয় বিদ্যুৎ সংস্থা গঠনের উদ্যোগ


চণ্ডীগড়, ১০ জুন (হি.স.) : কৃষি খাতের জন্য পৃথক বিদ্যুৎ বিতরণ সংস্থা ‘হরিয়ানা এগ্রি-ডিসকম’ গঠনের প্রক্রিয়া শুরু করেছে হরিয়ানা সরকার। এই প্রকল্পের নোডাল অফিসার হিসেবে ইউএইচবিভিএন-এর মুখ্য প্রকৌশলী (বাণিজ্য) দীপক পোপলিকে নিয়োগ করা হয়েছে।

চলতি বছরের বাজেটে হরিয়ানার মুখ্যমন্ত্রী নয়াব সিং সাইনি রাজ্যে তৃতীয় বিদ্যুৎ সংস্থা গঠনের ঘোষণা করেছিলেন। বর্তমানে উত্তর হরিয়ানা বিদ্যুৎ বিতরণ নিগম (ইউএইচবিভিএন) এবং দক্ষিণ হরিয়ানা বিদ্যুৎ বিতরণ নিগম (ডিএইচবিভিএন)-এর মাধ্যমে রাজ্যে বিদ্যুৎ সরবরাহ করা হয়। কৃষি খাতকে পৃথকভাবে পরিচালনার লক্ষ্যে সরকার ‘হরিয়ানা এগ্রি-ডিসকম’ গঠনের সিদ্ধান্ত নেয়। নতুন সংস্থা গঠনের বিজ্ঞপ্তি জারির পর এবার দীপক পোপলিকে এগ্রি-ডিসকম প্রকল্পের নোডাল অফিসার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। বর্তমানে তিনি পঞ্চকুলায় ইউএইচবিভিএন-এর মুখ্য প্রকৌশলী (বাণিজ্য) পদে কর্মরত রয়েছেন।

দুই বিদ্যুৎ নিগমের জারি করা নির্দেশিকা অনুযায়ী, কৃষি খাতের এই প্রকল্পের বাস্তবায়ন, পর্যবেক্ষণ এবং অগ্রগতি পর্যালোচনার দায়িত্বে থাকবেন দীপক পোপলি। মাঠপর্যায়ে প্রকল্পের কাজকর্মের তদারকির পাশাপাশি প্রয়োজনীয় নীতিগত ও প্রশাসনিক সংস্কার কার্যকর করার দায়িত্বও তাঁর ওপর ন্যস্ত থাকবে। সরকারি পরিকল্পনা অনুযায়ী, নতুন এই সংস্থা গোটা রাজ্যের কৃষি ফিডার এবং কৃষি গ্রাহকদের বিদ্যুৎ পরিষেবা পরিচালনা করবে। সমস্ত প্রশাসনিক ও প্রযুক্তিগত প্রস্তুতি সম্পন্ন করে ২০২৬ সালের ১৫ আগস্টের মধ্যে ‘হরিয়ানা এগ্রি-ডিসকম’-কে পূর্ণাঙ্গভাবে চালু করার লক্ষ্য স্থির করেছে হরিয়ানা সরকার।

---------------

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস




 

 rajesh pande