গ্রেফতার কলকাতার আরও এক কাউন্সিলর, এই নিয়ে ১০
কলকাতা, ১০ জুন (হি.স.) : এ বার পুরসভার প্রাক্তন মেয়র পারিষদ স্বপন সমাদ্দারকে ধরল পুলিশ। খুনের চেষ্টা, শ্লীলতাহানি-সহ একাধিক গুরুতর অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। নারকেলডাঙা থানায় ২০২২ সালের ঘটনা নিয়ে দায়ের হওয়া অভিযোগের প্রেক্ষিতে তাঁর বিরুদ্ধে পদক্ষে
গ্রেফতার


কলকাতা, ১০ জুন (হি.স.) : এ বার পুরসভার প্রাক্তন মেয়র পারিষদ স্বপন সমাদ্দারকে ধরল পুলিশ। খুনের চেষ্টা, শ্লীলতাহানি-সহ একাধিক গুরুতর অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। নারকেলডাঙা থানায় ২০২২ সালের ঘটনা নিয়ে দায়ের হওয়া অভিযোগের প্রেক্ষিতে তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করেছে পুলিশ।

তৃণমূল জমানাতেই অভিজিৎ খুনে কলকাতা পুরসভার ৫৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার স্বপনবাবুর নাম জড়ায়। ভোট পরবর্তী হিংসার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছিল সিবিআই। তাতেই স্বপনবাবুর নাম উঠে আসে। বুধবার ফুলবাগান এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। এই নিয়ে কলকাতা পুরসভার ১০ জন কাউন্সিলরকে গ্রেফতার করা হল।

প্রসঙ্গত, ২০২১ সালের ২ মে ভোটের ফল প্রকাশের পরে কলকাতার বেশ কয়েকটি এলাকায় হিংসার ঘটনা ঘটে। সেই সময় নিজের ফেসবুক লাইভে এসে অভিজিৎ অভিযোগ করেছিলেন, তাঁর বাড়ি এবং পোষ্যদের উপর আক্রমণ হয়েছে। কয়েক ঘণ্টার মধ্যেই তাঁর মৃতদেহ উদ্ধার হয়। পরে অভিজিতের পরিবারের পক্ষ থেকে কলকাতা হাইকোর্টে সিবিআই তদন্তের দাবি জানানো হয়। দীর্ঘ আইনি লড়াইয়েরে পর আদালতের নির্দেশে তদন্তভার যায় কেন্দ্রীয় তদন্ত সংস্থার হাতে। সিবিআই যে চার্জশিট দাখিল করেছিল, তাতে স্বপন সমাদ্দার ছাড়াও বেলেঘাটার প্রাক্তন তৃণমূল বিধায়ক পরেশ পালের নাম ছিল।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande