কর্ণাটকে প্রধানমন্ত্রীর সুশাসনের ১২ বছর পূর্তি উপলক্ষ্যে বিশেষ পুজো, দীর্ঘায়ু কামনা বিজেপি নেতাদের
বেঙ্গালুরু, ১০ জুন (হি.স.) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের শাসনভার গ্রহণ করে ১২ বছর পূর্ণ করার উপলক্ষ্যে কর্ণাটকের বিভিন্ন প্রান্তে বিজেপি নেতা ও কর্মীরা বিশেষ পূজার্চনার আয়োজন করেন। এদিন প্রধানমন্ত্রী মোদীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশের ধা
কর্ণাটকে প্রধানমন্ত্রী মোদীর সুশাসনের ১২ বছর পূর্তি উপলক্ষে বিশেষ পুজো, দীর্ঘায়ুর কামনা বিজেপি নেতাদের


বেঙ্গালুরু, ১০ জুন (হি.স.) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের শাসনভার গ্রহণ করে ১২ বছর পূর্ণ করার উপলক্ষ্যে কর্ণাটকের বিভিন্ন প্রান্তে বিজেপি নেতা ও কর্মীরা বিশেষ পূজার্চনার আয়োজন করেন। এদিন প্রধানমন্ত্রী মোদীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশের ধারাবাহিক উন্নতি ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করা হয়।

বুধবার বেঙ্গালুরুর বিজয়নগর এলাকার আরপিসি লে-আউটের সংকটহর গণপতি মন্দিরে রেল প্রতিমন্ত্রী ভি. সোমন্না বিশেষ পুজো করেন। তিনি প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বের প্রশংসা করে তাঁর দীর্ঘায়ু ও দেশের অগ্রগতির কামনা জানান। অনুষ্ঠানে বিজয়নগর ও গোবিন্দরাজনগর বিধানসভা কেন্দ্রের বহু বিজেপি নেতা ও কর্মী উপস্থিত ছিলেন।

পুজোর পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভি. সোমন্না বলেন, মোদীর নেতৃত্বে দেশ উন্নয়ন, সুশাসন ও আন্তর্জাতিক মর্যাদার ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।

একইভাবে বিধানসৌধা প্রাঙ্গণের অরলিকট্টে মুনেশ্বর মন্দিরে বিধানসভার বিরোধী দলনেতা আর. অশোক প্রধানমন্ত্রী মোদীর সুস্থতা কামনায় বিশেষ পুজো করেন। সেখানে বিধায়ক চন্নবাসাপ্পা সহ বহু বিজেপি নেতা ও সমর্থক উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদীর ছবির সামনে বিশেষ পুজো করা হয় এবং তাঁর সমর্থনে স্লোগান দেওয়া হয়। বিজেপি নেতারা এ ঘটনাকে ঐতিহাসিক মুহূর্ত বলে উল্লেখ করেন।

অন্যদিকে বিজেপির কর্ণাটক প্রভারী ড. রাধামোহনদাস অগ্রওয়াল ও বিধান পরিষদের বিরোধী দলনেতা চলবাদী নারায়ণস্বামী শেশাদ্রিপুরমের শ্রী রামলিঙ্গেশ্বর স্বামী মন্দিরে বিশেষ পুজো করেন। পরে উপস্থিতদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।

গদগের শ্রী বীরনারায়ণ মন্দিরেও বিজেপির উদ্যোগে বিশেষ ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সেখানে প্রধানমন্ত্রী মোদীর ৪,৩৯৯ দিনের শাসনকাল স্মরণ করে তাঁর নেতৃত্বের জন্য প্রার্থনা করা হয়। অনুষ্ঠানে বহু শীর্ষ বিজেপি নেতা উপস্থিত ছিলেন।

রাজ্যজুড়ে এই কর্মসূচিতে বিজেপি নেতারা প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে ভারতের উন্নয়ন, অর্থনৈতিক অগ্রগতি ও আন্তর্জাতিক মর্যাদা বৃদ্ধির জন্য প্রার্থনা করেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande