সিআরএস পরিদর্শনে প্রস্তুত কাটিহার-কুরেথা এবং কাটিহার-সোনাইলি ডাবল লাইন সেকশন
গুয়াহাটি, ১০ জুন (হি.স.) : উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের অধীন কাটিহার ডিভিশনের অন্তর্গত কাটিহার (১.৩৮০ কিলোমিটার)-কুরেথা (১২.৪৪০ কিলোমিটার) এবং কাটিহার (১.৩২৭ কিলোমিটার)-সোনাইলি (১৭.৫৪২ কিলোমিটার) সেকশনে নবনির্মিত ব্রডগেজ (বিজি) ডাবল লাইনের বিধিবদ্ধ প
ডাবল লাইন সেকশনের সোনাইলি রেলস্টেশন


গুয়াহাটি, ১০ জুন (হি.স.) : উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের অধীন কাটিহার ডিভিশনের অন্তর্গত কাটিহার (১.৩৮০ কিলোমিটার)-কুরেথা (১২.৪৪০ কিলোমিটার) এবং কাটিহার (১.৩২৭ কিলোমিটার)-সোনাইলি (১৭.৫৪২ কিলোমিটার) সেকশনে নবনির্মিত ব্রডগেজ (বিজি) ডাবল লাইনের বিধিবদ্ধ পরিদর্শনের কাজ পরিচালনা করবেন কলকাতার উত্তরপূর্ব সীমান্ত সার্কলের কমিশনার অব রেলওয়ে সেফটি (সিআরএস) সুমিত সিংঘল। এই পরিদর্শন ১২ থেকে ১৪ জুনের মধ্যে সম্পন্ন হবে। এই সেকশনগুলো কাটিহার-কুমেদপুর এবং কাটিহার-মুকুরিয়া নতুন ডাবল লাইন প্রকল্পের অন্তর্ভুক্ত।

আজ বুধবার গুয়াহাটির মালিগাঁওয়ে অবস্থিত উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের সদর দফতর থেকে বিভাগীয় মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা এ খবর দিয়ে জানান, মোট ৬৪.১৪ কিলোমিটার দীর্ঘ কাটিহার-কুমেদপুর এবং কাটিহার-মুকুরিয়া নতুন ডাবল লাইন প্রজেক্টটি ওই অঞ্চলে রেলের সক্ষমতা ও পরিচালনগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পরিকাঠামো উন্নয়ন পদক্ষেপ। এই প্রকল্পে দুটি গুরুত্বপূর্ণ ব্রিজ, ২৭টি মেজর ব্রিজ, ২৩টি মাইনর ব্রিজ এবং একইসাথে বিস্তৃত রেললাইন ও সংশ্লিষ্ট রেল পরিকাঠামো অন্তর্ভুক্ত রয়েছে। কাজ সম্পন্ন হওয়ার পর ওই ডাবল-লাইন করিডোরটি ১৬টি রেলওয়ে স্টেশনকে পরিষেবা প্রদান করবে। এর ফলে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের কাটিহার ডিভিশন জুড়ে ট্রেন চলাচল ব্যবস্থার উন্নতি, লাইনের সক্ষমতা বৃদ্ধি, যানজট হ্রাস এবং যাত্রী ও পণ্য পরিবহণের ক্ষেত্রে অধিকতর সুগমতা নিশ্চিত হবে। কাটিহার-কুরেথা এবং কাটিহার-সোনাইলি সেকশনে সিআরএস পরিদর্শন প্রজেক্টটির অগ্রগতির ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

তিনি জানান, তিনদিন ব্যাপী পরিদর্শন কর্মসূচিকালে সুমিত সিংঘল নবনির্মিত সেকশনগুলোর স্টেশন পরিকাঠামো, ট্র্যাক জ্যামিতি, ব্রিজ, সিগন্যালিং ও টেলি কমিউনিকেশন সিস্টেম, বৈদ্যুতিক ইনস্টলেশন, সুরক্ষা ব্যবস্থা এবং রেলওয়ের অন্যান্য সংশ্লিষ্ট সম্পদ পরিদর্শন করবেন। প্রস্তাবিত পরিদর্শনের অধীনে যাত্রাপথে অবস্থিত স্টেশন ও মাঠ পর্যায়ের স্থাপনাগুলোর বিস্তারিত পরীক্ষাও অন্তর্ভুক্ত থাকবে।

বিধিবদ্ধ প্রত্যয়ন প্রক্রিয়ার অংশ হিসেবে, পরিকাঠামোর পরিচালনগত প্রস্তুতি ও সুরক্ষার মান মূল্যায়নের লক্ষ্যে নবনির্মিত ডাবল-লাইন সেকশনে ২০২৬-এর ১৪ জুন স্পিড ট্রায়েল অনুষ্ঠিত হওয়ার কথা।

কাটিহার-কুরেথা এবং কাটিহার-সোনাইলি ডাবল-লাইন সেকশনগুলির কাজ সম্পন্ন হওয়াটা উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের আধুনিকীকরণ ও সক্ষমতা বৃদ্ধির প্রচেষ্টায় আরও এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে চিহ্নিত হবে। এতে সমগ্র অঞ্চল জুড়ে উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং সুগম ট্রেন চলাচলের ক্ষেত্রে অবদান রাখবে, বলেন উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande