দীর্ঘতম সময়ের নির্বাচিত প্রধানমন্ত্রী মোদী, অভিনন্দনে পশ্চিমবঙ্গ লোকভবন
কলকাতা, ১০ জুন (হি.স.) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দীর্ঘ রাজনৈতিক নেতৃত্ব এবং দেশের সর্বাধিক সময় ধরে নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে তাঁর ঐতিহাসিক কৃতিত্বকে সামনে রেখে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।বুধবার পশ্চিমবঙ্গ লোকভবনের পক্ষ থেকে সামাজিক
দীর্ঘতম সময়ের নির্বাচিত প্রধানমন্ত্রী মোদী, অভিনন্দনে পশ্চিমবঙ্গ লোকভবন


কলকাতা, ১০ জুন (হি.স.) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দীর্ঘ রাজনৈতিক নেতৃত্ব এবং দেশের সর্বাধিক সময় ধরে নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে তাঁর ঐতিহাসিক কৃতিত্বকে সামনে রেখে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।বুধবার পশ্চিমবঙ্গ লোকভবনের পক্ষ থেকে সামাজিক মাধ্যমে প্রকাশিত এক বার্তায় বলা হয়েছে, পশ্চিমবঙ্গের ভাই ও বোনেরা ভারতের দীর্ঘতম নেতৃত্বে আসীন প্রধানমন্ত্রী হিসেবে এক ঐতিহাসিক গৌরবময় ক্ষণে শ্রী নরেন্দ্র মোদী-কে আন্তরিক অভিনন্দন জানাচ্ছেন।

বার্তায় আরও উল্লেখ করা হয়েছে, গুজরাটের রূপান্তর থেকে শুরু করে 'সবকা সাথ, সবকা বিকাশ, সবকা প্রয়াস এবং সবকা বিশ্বাস'-এর মন্ত্রে ভারতের অভূতপূর্ব ও সর্বাঙ্গীণ উত্থান পর্যন্ত—জনজীবনে তাঁর পঁচিশ বছরেরও বেশি সময়ের নেতৃত্ব এমন এক অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ও শাসন কাঠামোকে পরিচালিত ও অনুপ্রাণিত করেছে, যা 'অন্তিম জন'-কে উন্নয়নের কেন্দ্রবিন্দুতে স্থাপন করে।

তাঁর অনন্য নেতৃত্ব এক নতুন আশাবাদ জাগ্রত করেছে, সুযোগের পরিধি বিস্তৃত করেছে, আকাঙ্ক্ষাকে নবায়িত করেছে এবং জাতি গঠনের প্রক্রিয়ায় জনগণের অংশগ্রহণকে আরও শক্তিশালী করেছে। উন্নয়ন ও প্রগতির ক্ষেত্রে তাঁর নেতৃত্ব 'জনসেবা'-র আদর্শে এক নতুন শক্তির সঞ্চার করেছে এবং শাসনব্যবস্থাকে সাধারণ মানুষের অভূতপূর্ব সান্নিধ্যে এনেছে।

প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে ভারত আজ সুনির্দিষ্ট উদ্দেশ্য ও সুদৃঢ় সংকল্প নিয়ে ২০৪৭ সালের মধ্যে 'বিকশিত ভারত' রূপায়ণের অভীষ্ট গন্তব্যে অগ্রসর হচ্ছে এবং 'বসুধৈব কুটুম্বকম্'-এর সভ্যতাগত আদর্শে পরিচালিত হয়ে নতুন বৈশ্বিক ব্যবস্থার রূপায়ণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।১৪৫ কোটি ভারতবাসীর ভালোবাসা এবং মা কালীর আশীর্বাদে শ্রী মোদী সুস্থ থাকুন এবং ভারত মাতার প্রতি উৎসর্গীকৃত সেবায় আরও বহু বছর নিয়োজিত থাকার শক্তি ও সুযোগ লাভ করুন।

লোকভবনের দাবি, প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্ব দেশবাসীর মধ্যে নতুন আশাবাদ, আত্মবিশ্বাস এবং উন্নয়নের প্রত্যয় সৃষ্টি করেছে। তাঁর নেতৃত্বে ভারত বিশ্বমঞ্চে নতুন মর্যাদা অর্জন করেছে বলেও বার্তায় উল্লেখ করা হয়েছে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande