বিধানসভা নির্বাচনে তৃতীয়বার রেকর্ড ভোটে জয়ী বিধায়ক বিজয় মালাকারকে সংবর্ধনা রামকৃষ্ণনগর ভৈরবনগর মণ্ডলের
রামকৃষ্ণনগর (অসম), ১০ জুন (হি.স.) : রাজ্য বিধানসভা নির্বাচনে তৃতীয়বার রেকর্ড ভোটে জয়ী বিধায়ক বিজয় মালাকারকে রামকৃষ্ণনগর ভৈরবনগর বিজেপি মণ্ডলের পক্ষ থেকে বিপুল সংবর্ধনা দেওয়া হয়েছে। আজ বুধবার কালীবাড়ি পারিজাত বিবাহ ভবনের সামনে ভৈরবনগর মণ্ডল ব
বিধানসভা নির্বাচনে তৃতীয়বার রেকর্ড ভোটে জয়ী বিধায়ক বিজয় মালাকারকে সংবর্ধনা রামকৃষ্ণনগর ভৈরবনগর মণ্ডলের


রামকৃষ্ণনগর (অসম), ১০ জুন (হি.স.) : রাজ্য বিধানসভা নির্বাচনে তৃতীয়বার রেকর্ড ভোটে জয়ী বিধায়ক বিজয় মালাকারকে রামকৃষ্ণনগর ভৈরবনগর বিজেপি মণ্ডলের পক্ষ থেকে বিপুল সংবর্ধনা দেওয়া হয়েছে।

আজ বুধবার কালীবাড়ি পারিজাত বিবাহ ভবনের সামনে ভৈরবনগর মণ্ডল বিজেপির কার্যকর্তা সহ বিভিন্ন মোর্চা, বুথস্তরের সকল কার্যকর্তাগণ, সুভাষনগর, দত্তপুর, ঘোড়ামারা, মর্জাতকান্দি জিপির পক্ষ থেকে বিভিন্ন উপহার সামগ্রী ও উত্তরীয় পরিয়ে বিপুল সংবর্ধনা জানানো হয় বিজয় মালাকারকে। বিধায়ককে ফুল ছিটিয়ে, কপালে চন্দনের ফোটা দিয়ে কালীবাড়ি হাসপাতালের প্রাঙ্গণ থেকে সংবর্ধনার অনুষ্ঠানস্থল পর্যন্ত রাস্তা দিয়ে শোভাযাত্রা করে বিজয় মালাকারকে নিয়ে আসেন দলীয় কার্যকর্তা এবং সমর্থকরা।

এদিন কালীবাড়ির আশপাশ অঞ্চল শুধু বিজয়ের সংবর্ধনা অনুষ্ঠানের বাতাবরণ ছিল। সংবর্ধনা উপলক্ষ্যে এক সভার আয়োজন করা হয়ে। সভায় পৌরোহিত্য করেন ভৈরবনগর মণ্ডল বিজেপি সভাপতি হীরেশ বিশ্বাস।

সংবর্ধনা সভায় বিধায়ক মালাকার বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলেন দলীয় কার্যকর্তাদের উদ্দেশে। সভায় অন্য বহুজনের সঙ্গে উপস্থিত ছিলেন ভৈরবনগর জেলা পরিষদ সদস্য রাজেশ দাস, শ্ৰীভূমি জেলা সভাপতি সঞ্জীব বণিক, জেলাস্তরের অন্য পদাধিকারীগণ, গামারিয়া জিপির সহ-সভাপতি সুরমণি সরকার, ভৈরবনগর মণ্ডল এসসি মোর্চার সম্পাদক নিগমানন্দ ভারতী, কালিনগর জিপি সভাপতি সত্যজিৎ দেব, গান্ধীনগর জিপি সভাপতি সৌরভ দাস, রিটন দাস, ভৈরবনগর মণ্ডল মহিলা মোর্চাৰ সভানেত্রী সুপর্ণা দাস, জয়ন্ত দাস ও অন্যান্য কার্যকর্তারা।

হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস




 

 rajesh pande