প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকারের ১২ বছর পূর্তি, পাথারকান্দি মণ্ডল বিজেপির উদ্যোগে অনুষ্ঠিত স্বচ্ছতা অভিযান
পাথারকান্দি (অসম), ১০ জুন (হি.স.) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষ্যে পাথারকান্দি বিজেপি মণ্ডলের উদ্যোগে স্বচ্ছ ভারত অভিযানের অংশ হিসেবে এক বিশেষ পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা হয়েছে। আজ বুধবার পাথারক
প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকারের ১২ বছর পূর্তি, পাথারকান্দি মণ্ডল বিজেপির উদ্যোগে অনুষ্ঠিত স্বচ্ছতা অভিযান


পাথারকান্দি (অসম), ১০ জুন (হি.স.) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষ্যে পাথারকান্দি বিজেপি মণ্ডলের উদ্যোগে স্বচ্ছ ভারত অভিযানের অংশ হিসেবে এক বিশেষ পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা হয়েছে।

আজ বুধবার পাথারকান্দির প্রতিটি বুথে আয়োজিত কর্মসূচির আওতায় পাথারকান্দি শহর এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করা হয়। এদিনের স্বচ্ছতা অভিযানে বিজেপির প্রবীণ-নবীন সকল কার্যকর্তারা স্বতঃস্ফূর্তভাবে যোগদান করেছে। স্বচ্ছতা অভিযানে অংশগ্ৰহণকারী পাথারকান্দি বিজেপির মণ্ডল কার্যকর্তাদের মতে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্নের 'স্বচ্ছ ভারত' গড়ে তোলার লক্ষ্যেই এ ধরনের জনসচেতনতামূলক ও সমাজসেবামূলক কর্মসূচি গ্রহণ করা হচ্ছে।

আজকের কর্মসূচিতে উপস্থিত ছিলেন পাথারকান্দি বিজেপির মণ্ডল সভাপতি শশিবাবু সিনহা, যুবমোর্চার সভাপতি শংকর দেবনাথ, মাইনোরটি মোর্চার সভাপতি, পাথারকান্দি মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি কৃষ্ণ দেবনাথ সহ বিজেপির সর্বস্তরের কর্যকর্তারা। সকলের সম্মিলিত প্রচেষ্টায় কর্মসূচিটি সফলভাবে সম্পন্ন হয়েছে।

যুবমোর্চার সভাপতি শংকর দেবনাথ জানান, মোদী সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষ্যে আগামী দিনগুলিতেও একাধিক জনকল্যাণমূলক কর্মসূচি গ্রহণ করা হবে। এর মধ্যে বৃক্ষরোপণ কর্মসূচি, পরিবেশ সচেতনতা অভিযান এবং বিভিন্ন সামাজিক সেবামূলক উদ্যোগের আয়োজন করা হবে।

দলের পক্ষ থেকে পরিবেশ সংরক্ষণ ও সমাজের সার্বিক উন্নয়নে সাধারণ মানুষের অংশগ্রহণ বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এছাড়া আজ বিকালে পাথারকান্দি টাউন কালীবাড়িতে বিশেষ পূজার্চনার আয়োজন করা হয়েছে।

আজকের স্বচ্ছতা অভিযান পাথারকান্দি মণ্ডলের অন্তৰ্গত প্রত্যেক বুথে অনুষ্ঠিত হয়েছে বলে দলীয় সূত্ৰে জানা গেছে।

হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস




 

 rajesh pande