মোদীর প্রধানমন্ত্রী পদে ১২ বছর পূর্তি উপলক্ষ্যে বিধায়ক বিজয়ের উদ্যোগে রামকৃষ্ণনগর কালীবাড়িতে পূজার্চনা
রামকৃষ্ণনগর (অসম), ১০ জুন (হি.স.) : প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র মোদীর ১২ বছর পূর্তি উপলক্ষ্যে স্থানীয় বিধায়ক বিজয় মালাকারের উদ্যোগে রামকৃষ্ণনগর কালীবাড়িতে পূজার্চনা হয়েছে। বিধায়ক মালাকার মা কালীর চরণে পুজো দিয়ে নরেন্দ্র মোদীর দীর্ঘায়ু কামনা করেন।
মোদীর প্রধানমন্ত্রী পদে ১২ বছর পূর্তি উপলক্ষ্যে বিধায়ক বিজয়ের উদ্যোগে রামকৃষ্ণনগর কালীবাড়িতে পূজার্চনা


রামকৃষ্ণনগর (অসম), ১০ জুন (হি.স.) : প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র মোদীর ১২ বছর পূর্তি উপলক্ষ্যে স্থানীয় বিধায়ক বিজয় মালাকারের উদ্যোগে রামকৃষ্ণনগর কালীবাড়িতে পূজার্চনা হয়েছে। বিধায়ক মালাকার মা কালীর চরণে পুজো দিয়ে নরেন্দ্র মোদীর দীর্ঘায়ু কামনা করেন। এছাড়া ভারতীয় জনতা পার্টি সরকার আগামীদিনেও যেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে সমগ্র ভারতবর্ষের সাধারণ মানুষের জন্য উন্নয়নের কাজ করে যায়, সে প্রার্থনা তিনি করেছেন মা কালীর কাছে।

এদিন বিধায়কের সঙ্গে ছিলেন জেলা বিজেপি সভাপতি সঞ্জীব বণিক, উপ-সভাপতি বিশ্বতোষ সেন, জেলাস্তরের বিভিন্নস্তরের পদাধিকারীগণ, রামকৃষ্ণনগর মণ্ডল বিজেপি-সভাপতি প্রীতম পাল, মণ্ডল যুবমোর্চার সভাপতি নিশীথ নাথ, উপ-সভাপতি নূপুর সাহা, দেবাশিস দত্ত, আঞ্চলিক পঞ্চায়েত সদস্য সুবোধ দাস, বরুয়ালা গ্রাম পঞ্চায়েতের এপি সদস্য রিপন দাস, এসসি মোর্চার সভাপতি রাহুল দাস, মহিলা মোর্চার সভানেত্রী রিতু সরকার, দিপালী চৌধুরী, শুক্লা দাস, কিষাণ মোর্চার সভাপতি বিনীত ভট্টাচাৰ্য, সব ওয়ার্ডের কমিশনার সহ বিভিন্ন মোর্চার পদাধিকারী সহ বিজেপির অন্যান্য সদস্যরা।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারের ১২ বছর পূর্তি প্রসঙ্গে মূল্যবান বক্তব্য পেশ করেছেন বিধায়ক মালাকার।

হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস




 

 rajesh pande