দায়িত্ব নিয়েই উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন ডঃ স্বপন দাশগুপ্ত
কলকাতা, ১০ জুন (হি.স.) : অর্থ দফতরের দায়িত্ব নিয়েই বৃহস্পতিবার উত্তরবঙ্গে যাচ্ছেন ডঃ স্বপন দাশগুপ্ত। শিলিগুড়িতে গিয়ে চা শ্রমিকদের সঙ্গে আলোচনা করবেন। বুধবার অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, বলতেও খারাপ লাগে যে আমাদের রাজ্যে মূল আয়ের উৎস হয়ে দাঁড়
ডঃ স্বপন দাশগুপ্ত


কলকাতা, ১০ জুন (হি.স.) : অর্থ দফতরের দায়িত্ব নিয়েই বৃহস্পতিবার উত্তরবঙ্গে যাচ্ছেন ডঃ স্বপন দাশগুপ্ত। শিলিগুড়িতে গিয়ে চা শ্রমিকদের সঙ্গে আলোচনা করবেন।

বুধবার অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, বলতেও খারাপ লাগে যে আমাদের রাজ্যে মূল আয়ের উৎস হয়ে দাঁড়িয়েছে মদ আর পেট্রল। ওটাকে আরেকটু প্রসারিত করতে হবে। রাজস্ব ও আয়ের ভিত্তিটা আরও বড় করা দরকার। দফতরের সবাইকে একটা সুনির্দিষ্ট লক্ষ্য ও দৃষ্টিকোণ দিয়ে দেওয়া হবে।”

তিনি বলেন, “রাজ্যের অনেক ক্ষেত্রে যতটা রাজস্ব আদায়ের সম্ভাবনা আছে, সেই তুলনায় হয়তো রাজস্ব তোলা হচ্ছে না। যে কোনও উপায়ে রাজ্যের রাজস্ব আদায়কে বাড়াতে হবে। তবে, সকলের সঙ্গে কথা বলে আগে সমস্যার কথা জানতে চান। তারপর সমাধানের জন্য আলোচনা করা হবে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande