উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা
কলকাতা, ১০ জুন (হি. স.) : উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস৷ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে উত্তরবঙ্গের সব জেলাতে। বুধবার এই সতর্কতার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। আবহাওয়া দফতর সূত্রের খবর, উত্তরবঙ্গে বর্ষা শুরু হয়েছে৷ সেখানে আগামী
উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা


কলকাতা, ১০ জুন (হি. স.) : উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস৷ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে উত্তরবঙ্গের

সব জেলাতে। বুধবার এই সতর্কতার কথা জানিয়েছে আবহাওয়া দফতর।

আবহাওয়া দফতর সূত্রের খবর, উত্তরবঙ্গে বর্ষা শুরু হয়েছে৷ সেখানে আগামী সাতদিন ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। সিকিম-সহ উত্তরবঙ্গের কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারের সমস্ত এলাকায় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করেছে৷

জলপাইগুড়ির বেশিরভাগ অংশে মৌসুমী বায়ু প্রবেশ করেছে।

দার্জিলিং জেলার কিছু অংশেও ঢুকে পড়েছে বর্ষা৷ অন্যত্র মৌসুমী বায়ু প্রবেশের পক্ষে অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে 40-50 কিমি গতি বেগে দমকা বাতাস বওয়ার সঙ্গে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে৷

বৃহস্পতিবার জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে৷

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande