
নয়াদিল্লি, ১০ জুন (হি.স.): জনসেবাই তাঁর কাছে সর্বোপরি, সুশাসনই লক্ষ্য, ফের একবার তা স্পষ্ট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুকুটে আরও একটি নতুন রেকর্ডের পালক যুক্ত হয়েছে। দেশের সবচেয়ে বেশি সময় ধরে একটানা প্রধানমন্ত্রী পদে থাকার নয়া ইতিহাস গড়েছেন তিনি।
এই ঐতিহাসিক মাইলফলকে দাঁড়িয়ে সুশাসনের ওপর জোর দিয়েছেন তিনি। বুধবার সকালে এক্স মাধ্যমে প্রধানমন্ত্রী মোদী জানিয়েছেন, জনসেবা হলো সুশাসনের সবচেয়ে বড় পরীক্ষা। একমাত্র যিনি বিনয়, নিষ্ঠা ও কর্তব্যবোধের সঙ্গে নিরলসভাবে কাজ করেন, তিনিই জনগণের আস্থা অর্জন করেন।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী হিসাবে জওহরলাল নেহরুর টানা প্রধানমন্ত্রিত্বের রেকর্ড ভেঙে দিয়েছেন নরেন্দ্র মোদী। ভারতের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে বেশি সময় ধরে প্রধানমন্ত্রী ছিলেন নেহরু। এবার সেই স্থানও পরিবর্তন হল। তাঁর রেকর্ডকে ছাপিয়ে গিয়ে দেশের দীর্ঘতম সময় ধরে দায়িত্ব পালনকারী প্রধানমন্ত্রী হলেন নরেন্দ্র মোদী।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ