উত্তরপ্রদেশ-বিহার সীমান্তে স্থায়ী চেকপোস্ট নির্মাণের উদ্যোগ, জোরদার হবে নিরাপত্তা
বিহার, ১০ জুন (হি.স.) : উত্তরপ্রদেশ-বিহার সীমান্তের গুঠনি এলাকার শ্রীকারপুরে স্থায়ী চেকপোস্ট–এর উদ্যোগ নেওয়া হয়েছে। পুলিশ সুপার পূরণ কুমার ঝার নির্দেশে থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুনীল কুমার ভূমিপুজোর মাধ্যমে স্থায়ী চেকপোস্ট নির্মাণের কাজের সূচনা
উত্তরপ্রদেশ-বিহার সীমান্তে স্থায়ী চেকপোস্ট, জোরদার হবে নিরাপত্তা


বিহার, ১০ জুন (হি.স.) : উত্তরপ্রদেশ-বিহার সীমান্তের গুঠনি এলাকার শ্রীকারপুরে স্থায়ী চেকপোস্ট–এর উদ্যোগ নেওয়া হয়েছে। পুলিশ সুপার পূরণ কুমার ঝার নির্দেশে থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুনীল কুমার ভূমিপুজোর মাধ্যমে স্থায়ী চেকপোস্ট নির্মাণের কাজের সূচনা করেন। সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করতেই এই পদক্ষেপ বলে জানিয়েছে পুলিশ।

বুধবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুই রাজ্যের মধ্যে যাতায়াতের উপর নজরদারি, সন্দেহজনক গতিবিধি পর্যবেক্ষণ এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে শ্রীকারপুর চেকপোস্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এতদিন এটি অস্থায়ী কাঠামোয় পরিচালিত হওয়ায় বর্ষা ও প্রতিকূল আবহাওয়ায় কর্মরত পুলিশকর্মীদের নানা সমস্যার সম্মুখীন হতে হতো। স্থায়ী চেকপোস্ট নির্মিত হলে সীমান্ত এলাকায় পুলিশের উপস্থিতি ও নজরদারি আরও কার্যকর হবে। এর ফলে অবৈধ ব্যবসা, মদ পাচার, অপরাধীদের যাতায়াত এবং অন্যান্য বেআইনি কার্যকলাপ রোধে সুবিধা হবে। পাশাপাশি অপরাধ নিয়ন্ত্রণ ও দ্রুত পদক্ষেপ গ্রহণের সক্ষমতাও বৃদ্ধি পাবে।পুলিশ প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও জনপ্রতিনিধিরা। তাঁদের মতে, স্থায়ী চেকপোস্ট গড়ে উঠলে সীমান্ত এলাকার নিরাপত্তা আরও মজবুত হবে এবং সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাবোধ বৃদ্ধি পাবে।

পুলিশ সুপার পূরণ কুমার ঝা জানিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যেই নির্মাণকাজ শেষ করার চেষ্টা চলছে, যাতে দ্রুত সাধারণ মানুষ ও পুলিশ প্রশাসন এর সুবিধা পেতে পারে।

---------------

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস




 

 rajesh pande