প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনায় বিশেষ প্রার্থনাসভা শিলিগুড়িতে
শিলিগুড়ি, ১০ জুন (হি. স.) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দীর্ঘায়ু, সুস্বাস্থ্য এবং দেশের নিরন্তর অগ্রগতি কামনায় বুধবার শিলিগুড়িতে একটি বিশেষ প্রার্থনাসভার আয়োজন করা হয়। শিলিগুড়ি সাংগঠনিক জেলা ভারতীয় জনতা পার্টির (বিজেপি) উদ্যোগে শহরের রামক
প্রার্থনা সভা শিলিগুড়িতে


শিলিগুড়ি, ১০ জুন (হি. স.) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দীর্ঘায়ু, সুস্বাস্থ্য এবং দেশের নিরন্তর অগ্রগতি কামনায় বুধবার শিলিগুড়িতে একটি বিশেষ প্রার্থনাসভার আয়োজন করা হয়।

শিলিগুড়ি সাংগঠনিক জেলা ভারতীয় জনতা পার্টির (বিজেপি) উদ্যোগে শহরের রামকৃষ্ণ আশ্রমে এই কর্মসূচির আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ সহ দলের একাধিক নেতা ও কর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন।

কর্মসূচি চলাকালীন প্রধানমন্ত্রীর সুস্থ ও দীর্ঘ জীবন কামনায় বিশেষ পুজো-অর্চনার আয়োজন করা হয়। উপস্থিত বিজেপি কর্মী ও সমর্থকরা দেশের প্রগতি, সমৃদ্ধি এবং ‘বিকশিত ভারত’-এর লক্ষ্য পূরণের জন্য সম্মিলিতভাবে প্রার্থনা করেন।

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক শঙ্কর ঘোষ বলেন, ভারতের ইতিহাসে দীর্ঘ সময় ধরে নির্বাচিত প্রধানমন্ত্রীদের মধ্যে নরেন্দ্র মোদী অন্যতম। তাঁর বলিষ্ঠ নেতৃত্বে দেশ উন্নয়নের এক নতুন শিখরে পৌঁছেছে।

তিনি আরও বলেন, “প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ ক্রমাগত এগিয়ে চলেছে এবং আন্তর্জাতিক স্তরে ভারতের এক শক্তিশালী পরিচিতি তৈরি হয়েছে। আগামী দিনেও তাঁর নেতৃত্বেই দেশ আরও এগিয়ে যাবে।” একই সঙ্গে ‘আত্মনির্ভর ভারত’, পরিকাঠামোগত উন্নয়ন এবং বিশ্বমঞ্চে ভারতের ক্রমবর্ধমান মর্যাদার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রীর অবদানের ভূয়সী প্রশংসা করেন তিনি।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande