
নয়াদিল্লি, ১০ জুন (হি.স.): ভারতের ইতিহাসে নয়া নজির গড়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১০ জুন দেশে দীর্ঘতম সময় ধরে একটানা দায়িত্বে থাকার নিরিখে নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে রেকর্ড গড়লেন তিনি। গৌরবের এই মুহূর্ত উদযাপন করেন মন্দিরে পূজার্চনা করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা এদিন বলেছেন, আজ প্রধানমন্ত্রী দেশের সেবায় নিয়োজিত যে কোনও প্রধানমন্ত্রীর মধ্যে দীর্ঘতম কার্যকাল পূর্ণ করলেন—এমন এক কার্যকাল যা একদিনও ছুটি না নিয়ে নিরবচ্ছিন্ন সেবার নজির গড়েছে। আজ দেশের প্রতিটি নাগরিক তাঁকে ধন্যবাদ জানাতে এবং 'বিকশিত ভারত' গড়ার ক্ষেত্রে তাঁর অবদানের জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করতে চান।
উল্লেখ্য, ২০১৪ সালের ২৬ মে প্রথম বার প্রধানমন্ত্রীর পদে শপথ নেওয়ার পর থেকে টানা ৪,৩৯৯ দিনেরও বেশি সময় দায়িত্ব পালন করে চলেছেন মোদী। ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর রেকর্ডও ছাপিয়ে গেলেন তিনি। মোদীর এই সাফল্যে তাঁকে অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন রাষ্ট্রের দেশের রাষ্ট্র প্রধানেরাও।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ