মোদীজি বিশ্বাস করেন প্রতিটি ভারতীয়ই দেশ গঠনের অপরিহার্য স্তম্ভ : শুভেন্দু অধিকারী
কলকাতা, ১০ জুন (হি.স.): ভারতের প্রধানমন্ত্রী হিসেবে একটানা দায়িত্ব পালনের নজির গড়েছেন নরেন্দ্র মোদী। বুধবার জওহরলাল নেহরুকেও ছাপিয়ে গেলেন তিনি। গৌরবের এই মুহূর্তে প্রধানমন্ত্রী মোদীকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এক্স মাধ্যমে শ
প্রধানমন্ত্রী মোদীকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী


কলকাতা, ১০ জুন (হি.স.): ভারতের প্রধানমন্ত্রী হিসেবে একটানা দায়িত্ব পালনের নজির গড়েছেন নরেন্দ্র মোদী। বুধবার জওহরলাল নেহরুকেও ছাপিয়ে গেলেন তিনি। গৌরবের এই মুহূর্তে প্রধানমন্ত্রী মোদীকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এক্স মাধ্যমে শুভেন্দু জানিয়েছেন, মোদীজি বিশ্বাস করেন প্রতিটি ভারতীয়ই দেশ গঠনের অপরিহার্য স্তম্ভ।

বুধবার এক্স মাধ্যমে মুখ্যমন্ত্রী শুভেন্দু জানান, ৪,৩৯৯ দিনেরও বেশি সময় ধরে অবিচল নিষ্ঠার সঙ্গে মোদীজি এক নির্ণায়ক, দূরদর্শী ও বলিষ্ঠ নেতৃত্ব প্রদান করেছেন; তিনি অভূতপূর্ব বৈশ্বিক চ্যালেঞ্জের মুখে ভারতকে অদম্য শক্তির সঙ্গে পরিচালিত করেছেন, জটিল সব পরিস্থিতি সাফল্যের সঙ্গে সামাল দিয়েছেন এবং বিশ্বমঞ্চে ভারতের মর্যাদা ও অবস্থানকে অনন্য উচ্চতায় উন্নীত করেছেন। 'সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস ও সবকা প্রয়াস'-এর দর্শনে উদ্বুদ্ধ তাঁর নেতৃত্ব ও শাসনব্যবস্থার মূলে রয়েছে 'অন্ত্যোদয়'। এই নীতি নিশ্চিত করে যে, উন্নয়নের সুফল যেন সমাজের একেবারে প্রান্তিক স্তর পর্যন্ত পৌঁছয় এবং প্রতিটি নাগরিককে ক্ষমতায়িত করে; কারণ তিনি বিশ্বাস করেন, দেশ গঠনে প্রতিটি ভারতীয়ই এক অপরিহার্য স্তম্ভ।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande