অপরিচিত এনসিপিআই দল এখন বিশেষ নজরে, হাওড়ায় কার্যালয়ের বাইরে মোতায়েন বাহিনী
হাওড়া, ১৫ জুন (হি.স.): পশ্চিমবঙ্গের রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া বা এনসিপিআই। রবিবার সন্ধ্যা পর্যন্ত এই নামে যে কোনও রাজনৈতিক দল আছে, তা কেউই প্রায় জানতেন না। অপরিচিত এই দলই এখন বিশেষ নজরে। হাওড়ায় রয়েছে
অপরিচিত এনসিপিআই দল এখন বিশেষ নজরে


হাওড়া, ১৫ জুন (হি.স.): পশ্চিমবঙ্গের রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া বা এনসিপিআই। রবিবার সন্ধ্যা পর্যন্ত এই নামে যে কোনও রাজনৈতিক দল আছে, তা কেউই প্রায় জানতেন না। অপরিচিত এই দলই এখন বিশেষ নজরে। হাওড়ায় রয়েছে ‘ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টি’-র কার্যালয়। সেই কার্যালয়ের বাইরে সোমবার মোতায়েন করা হয় নিরাপত্তা বাহিনী।

তৃণমূল কংগ্রেসের ২০ জন সাংসদ 'ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া' (এনসিপিআই)-তে যোগ দেওয়া বিষয়ে এনসিপিআই-এর প্রতিষ্ঠাতা ও জাতীয় সাংগঠনিক সম্পাদক শান্তনু দে বলেন, আমি সোশ্যাল মিডিয়া ও খবরের মাধ্যমে বিষয়টি জানতে পেরেছি। আমার সঙ্গে আলোচনার জন্য আমি তাঁদের স্বাগত জানাই। দলের প্রসার ঘটলে আমি কেন খুশি হব না? শুনেছি দলের সভাপতিই এই সিদ্ধান্ত নিয়েছেন। এ বিষয়ে তিনি এখনও আমাকে ফোন করেননি। আমি দলটিকে এগিয়ে নিয়ে যেতে চাই। দলের প্রসার ঘটলে আমরা দেশের জন্য কাজ করতে পারব। আমরা প্রধানমন্ত্রী মোদীকে সমর্থন করি এবং দেশের স্বার্থে এনডিএ-র সঙ্গে কাজ করতে আগ্রহী। হাওড়ার 'জাগো বিশ্ব' ভবনে আমাদের অফিসের নথিভুক্তিকরণ রয়েছে। কাকলি দি যদি আমাদের সঙ্গে কথা বলেন, তবে আমরা অবশ্যই (দিল্লিতে) যাব। আমি আশাবাদী, আমাদের মধ্যে আলোচনা হবে। আমরা শীঘ্রই একটি সাংবাদিক বৈঠক করব।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande