অনিয়মিত মিড–ডে মিল, মানিকচকে প্রধান শিক্ষকের উপরে ডিম ছুঁড়ে বিক্ষোভ গ্রামবাসীদের
মালদা, ১৫ জুন (হি.স.): স্কুলে নিয়মিত মিড-ডে মিল মেলে না বলে অভিযোগ। তার ওপর বিদ্যালয় চত্বর জুড়ে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকে আপত্তিকর জিনিসপত্র। এইসব অভিযোগকে কেন্দ্র করে সোমবার সকালে চরম উত্তেজনা ছড়ায় মালদার মানিকচকের হরিপুর প্রাথমিক স্কুলে। গ্রামবাসীরা
অনিয়মিত মিড–ডে মিল, মানিকচকে প্রধান শিক্ষকের উপরে ডিম ছুঁড়ে বিক্ষোভ গ্রামবাসীদের


মালদা, ১৫ জুন (হি.স.): স্কুলে নিয়মিত মিড-ডে মিল মেলে না বলে অভিযোগ। তার ওপর বিদ্যালয় চত্বর জুড়ে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকে আপত্তিকর জিনিসপত্র। এইসব অভিযোগকে কেন্দ্র করে সোমবার সকালে চরম উত্তেজনা ছড়ায় মালদার মানিকচকের হরিপুর প্রাথমিক স্কুলে। গ্রামবাসীরা ক্ষোভে ফেটে পড়েন এদিন। স্কুলের প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকের গায়ে ডিম ছুঁড়ে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দা ও অভিভাবকদের একাংশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছাতে হয় পুলিশকে।

অভিভাবকদের অভিযোগ, সরকারি নিয়ম মেনে স্কুলে নিয়মিত মিড-ডে মিলের রান্না হয় না। বহু ছাত্র-ছাত্রী দুপুরের খাবার থেকে বঞ্চিত হয়। এরই পাশাপাশি আরও অভিযোগ তুলেছেন অভিভাবকেরা। তাঁদের দাবি, স্কুল চত্বরের পরিবেশ চরম অস্বাস্থ্যকর ও কলুষিত হয়ে পড়েছে। স্কুল কর্তৃপক্ষের নজরদারির অভাবেই যে শিক্ষাঙ্গনের এই রূপ, তা নিয়ে ক্ষোভ জমছিল দীর্ঘদিন ধরেই। সোমবার সকালে স্কুল খুলতেই সেই পুঞ্জীভূত ক্ষোভ আছড়ে পড়ে স্কুলের প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকের উপরে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande