সাঁকরাইলে ২০২৩-এর পঞ্চায়েত ভোটেই আত্মপ্রকাশ এনসিপিআই-এর, নতুন রাজনৈতিক জল্পনায় চর্চার কেন্দ্র হাটগাছা কার্যালয়
হাওড়া, ১৫ জুন (হি. স.): রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে আলোচনায় উঠে এসেছে ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া (এনসিপিআই)। তৃণমূল কংগ্রেসের একাধিক বিক্ষুব্ধ সাংসদ এই দলে যোগ দিতে পারেন বলে জোর জল্পনা শুরু হয়েছে। সেই আবহেই হাওড়ার সাঁকরাইল ব্
এনসিপিআই


হাওড়া, ১৫ জুন (হি. স.): রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে আলোচনায় উঠে এসেছে ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া (এনসিপিআই)। তৃণমূল কংগ্রেসের একাধিক বিক্ষুব্ধ সাংসদ এই দলে যোগ দিতে পারেন বলে জোর জল্পনা শুরু হয়েছে। সেই আবহেই হাওড়ার সাঁকরাইল ব্লকের হাটগাছা এলাকায় অবস্থিত এনসিপিআই-এর কার্যালয়কে ঘিরে বাড়ছে সাধারণ মানুষের কৌতূহল।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনে ঝোড়হাট গ্রাম পঞ্চায়েতের একটি গ্রামসভা আসনে প্রার্থী দেওয়ার মাধ্যমে প্রথমবার সাঁকরাইলে আত্মপ্রকাশ করে এই দল। এরপর লোকসভা নির্বাচন ও ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের সময় দলটিকে তেমন সক্রিয়ভাবে দেখা যায়নি বলে দাবি স্থানীয়দের।জানা যায়, ত্রিপুরায় আত্মপ্রকাশ করা এই রাজনৈতিক দলের পশ্চিমবঙ্গের অন্যতম সাংগঠনিক দায়িত্বে রয়েছেন সাঁকরাইলের হাটগাছার বাসিন্দা শিউলি কুণ্ড। গতকাল সন্ধ্যার পর দলটিকে ঘিরে নতুন রাজনৈতিক জল্পনা ছড়িয়ে পড়তেই কার্যালয়ের সামনে ভিড় জমান বহু মানুষ। তবে অফিসে গিয়েও কাউকে পাওয়া যায়নি। শিউলি কুণ্ডের সঙ্গেও যোগাযোগ করা সম্ভব হয়নি বলে জানা গিয়েছে।পরিস্থিতির কথা মাথায় রেখে কার্যালয়ের সামনে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। এখন রাজনৈতিক মহলের নজর, আগামী দিনে এই জল্পনা বাস্তব রূপ পায় কি না।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande