
কলকাতা, ১৫ জুন (হি.স.): তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত-সহায়কের বিরুদ্ধে জারি হয়েছে গ্রেফতারি পরোয়ানা। সোমবার সুমিত রায়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে মেদিনীপুর মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালত।
আবার একই দিনে আগাম জামিনের আর্জিতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন সুমিত। বিচারপতি জয় সেনগুপ্তের বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেছেন সুমিতের আইনজীবী। চলতি সপ্তাহে ওই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।
উল্লেখ্য, গত কয়েক দিন ধরেই সুমিতের খোঁজ চালাচ্ছেন তদন্তকারীরা। কিন্তু সুমিতের সন্ধান মেলেনি এখনও। এ অবস্থায় তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন জানায় পুলিশ। সেই আবেদনের প্রেক্ষিতে এ বার সুমিতের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন মেদিনীপুরের আদালতের বিচারক।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ