বিদ্রোহী গোষ্ঠীতে মালা রায়, দক্ষিণ কলকাতাও হাতছাড়া তৃণমূলের
নয়াদিল্লি, ১০ জুন (হি স)। লোকসভা এবং রাজ্যসভায় একের পর এক সাংসদের দলত্যাগের ধাক্কায় যখন তৃণমূলের অস্তিত্বই সংকটে, ঠিক তখনই এল সবচেয়ে বড় রাজনৈতিক ধাক্কা। এবার খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের একদা নির্বাচন কেন্দ্র এবং তাঁর খাসদুর্গ বলে পরিচিত দক্ষিণ কল
বিদ্রোহী গোষ্ঠীতে মালা রায়, দক্ষিণ কলকাতাও হাতছাড়া তৃণমূলের


নয়াদিল্লি, ১০ জুন (হি স)। লোকসভা এবং রাজ্যসভায় একের পর এক সাংসদের দলত্যাগের ধাক্কায় যখন তৃণমূলের অস্তিত্বই সংকটে, ঠিক তখনই এল সবচেয়ে বড় রাজনৈতিক ধাক্কা। এবার খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের একদা নির্বাচন কেন্দ্র এবং তাঁর খাসদুর্গ বলে পরিচিত দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রেও বড়সড় ভাঙন ধরে গেল। বিদ্রোহী শিবিরে যোগ দিচ্ছেন দক্ষিণ কলকাতার প্রবীণ ও প্রভাবশালী তৃণমূল সাংসদ মালা রায়। ‘এনডিএ সমর্থক ব্লকে’ তিনি সই করে দিচ্ছেন।

গত বিধানসভা নির্বাচনে দক্ষিণ কলকাতায় ভবানীপুর বিধানসভায় তথা ঘরের মাঠে হেরে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার পাশের আসন রাসবিহারীতেও হেরেছে তৃণমূল। সূত্রের খবর, মঙ্গলবার বিকেলে বিমানে স্বামী নির্বেদ রায়, ছেলে ও মেয়েকে সঙ্গে নিয়ে দিল্লিতে গিয়েছেন মালা রায়।

মঙ্গলবার সন্ধেয় সই সাবুদ না হয়ে থাকলে বুধবার তা তিনি করে দিতে পারেন বলেই খবর।

বিদ্রোহী তৃণমূল শিবির সূত্রে জানা যাচ্ছে, মালা রায়ের এই যোগদানের ফলে লোকসভায় তৃণমূলের বিদ্রোহী ব্লকের শক্তি আরও বেড়ে গেল। এর আগে সোমবার রাতেই ১৬ জন সাংসদ স্পিকার ওম বিড়লার উদ্দেশে লেখা চিঠিতে সই করেছিলেন। তার পর মঙ্গলবার সায়নী ঘোষের নাম যুক্ত হওয়ার জল্পনা তৈরি হয়।

এবার মালা রায়, মিতালি বাগও যদি এই খাতায় সই করে দেন, তবে বিদ্রোহী শিবিরের দাবি করা ২০ পার করার লক্ষ্য পূরণ হওয়া এখন স্রেফ সময়ের অপেক্ষা।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande