দেবাশিস কুমারের বিধায়ক কার্যালয় থেকে ত্রাণ সামগ্রী নিয়ে গেল বিপর্যয় মোকাবিলা দফতর
কলকাতা, ১০ জুন (হি.স.): প্রাক্তন বিধায়ক দেবাশিস কুমারের কার্যালয় থেকে মজুত থাকা বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী উদ্ধার করে নিয়ে গেল বিপর্যয় মোকাবিলা দফতর। বুধবার দুপুরে তিনটি ছোট লরিতে চাপিয়ে কম্বল, ত্রিপল ও চাদর নিয়ে যান দফতরের আধিকারিকেরা। তবে এই
দেবাশিস কুমারের বিধায়ক কার্যালয় থেকে ত্রাণ সামগ্রী নিয়ে গেল বিপর্যয় মোকাবিলা দফতর


কলকাতা, ১০ জুন (হি.স.): প্রাক্তন বিধায়ক দেবাশিস কুমারের কার্যালয় থেকে মজুত থাকা বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী উদ্ধার করে নিয়ে গেল বিপর্যয় মোকাবিলা দফতর। বুধবার দুপুরে তিনটি ছোট লরিতে চাপিয়ে কম্বল, ত্রিপল ও চাদর নিয়ে যান দফতরের আধিকারিকেরা। তবে এই ত্রাণ সামগ্রী কার্যালয় থেকে বের করার সময় এলাকায় চাঞ্চল্য ও সাময়িক উত্তেজনা তৈরি হয়।

বুধবার দুপুরে যখন দেবাশিস কুমারের বিধায়ক কার্যালয় থেকে লরিতে করে ত্রাণ সামগ্রী বোঝাই করা হচ্ছিল, তখন তা দেখে স্থানীয় বাসিন্দাদের একাংশ বিক্ষোভ শুরু করেন। বিক্ষোভকারীদের অভিযোগ, সাধারণ মানুষের জন্য আসা এই সরকারি ত্রাণ সামগ্রী প্রাক্তন বিধায়ক নিজের অফিসে লুকিয়ে রেখেছিলেন। বিপর্যয় মোকাবিলা দফতরের আধিকারিকেরা জানান, কোনও সামগ্রী লুকিয়ে রাখার বিষয় এটি নয়। প্রাক্তন বিধায়ক দেবাশিস কুমার নিজেই দফতরকে চিঠি লিখে ওই সব ত্রাণ সামগ্রী ফিরিয়ে নিয়ে যাওয়ার অনুরোধ করেছিলেন। সেই চিঠির ভিত্তিতেই এদিন নিয়ম মেনে সামগ্রীগুলি নিয়ে যাওয়া হয়।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande