
নয়াদিল্লি, ১০ জুন (হি.স.): নীতি আয়োগের একাদশতম পরিচালন পরিষদের বৈঠক বৃহস্পতিবার। রাষ্ট্রপতি ভবনের সাংস্কৃতিক কেন্দ্রে আয়োজিত হবে নীতি আয়োগের একাদশতম পরিচালন পরিষদের বৈঠক। পৌরহিত্য করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই বৈঠকের মূল ভাবনা হলো 'বিকশিত ভারত @ ২০৪৭-এর জন্য অন্তর্ভুক্তিমূলক মানব কল্যাণ'।
টিম ইন্ডিয়া হিসেবে কাজ করে কেন্দ্র ও রাজ্যের মধ্যে অংশীদারিত্ব এবং ডিজিটাইজেশন বা ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার শক্তিশালী করার বিষয়ে আলোচনা হবে বৈঠকে। এছাড়াও রাজ্যগুলির উন্নয়নের দৃষ্টিভঙ্গিকে জাতীয় লক্ষ্যের সাথে সংযুক্ত করার পাশাপাশি সুনির্দিষ্ট ও পরিমাপযোগ্য ফলাফল নিশ্চিত করার ওপর জোর দেওয়া হবে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ