দুই চোরাই ট্র্যাক্টর উদ্ধার, গ্রেফতার তিন
হরিদ্বার, ১০ জুন (হি.স.): ‘অপারেশন প্রহার’-এর আওতায় অভিযান চালিয়ে তিনজন ট্র্যাক্টর চোরকে গ্রেফতার করেছে কালিয়ার থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে দুটি চোরাই ট্র্যাক্টর। উদ্ধার হওয়া ট্র্যাক্টরগুলির মধ্যে একটি ২০২৪ সালে কালিয়ার এলাকা থেকে চুর
দুই চোরাই ট্র্যাক্টর উদ্ধার, গ্রেফতার তিন


হরিদ্বার, ১০ জুন (হি.স.): ‘অপারেশন প্রহার’-এর আওতায় অভিযান চালিয়ে তিনজন ট্র্যাক্টর চোরকে গ্রেফতার করেছে কালিয়ার থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে দুটি চোরাই ট্র্যাক্টর। উদ্ধার হওয়া ট্র্যাক্টরগুলির মধ্যে একটি ২০২৪ সালে কালিয়ার এলাকা থেকে চুরি হয়েছিল, অন্যটি পাঞ্জাবের সাঙ্গরুর জেলা থেকে চুরি করা হয়েছিল বলে পুলিশ জানিয়েছে।

বুধবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০২৪ সালের ১৬ মে সাখাওয়াতের পুত্র শাফাকাত কোতোয়ালি কালিয়ারে তাঁর ট্র্যাক্টর (নম্বর ইউকে-১৭আর-৭৩২২) চুরির অভিযোগ দায়ের করেন। সেই ঘটনার তদন্তের পাশাপাশি ‘অপারেশন প্রহার’-এর অধীনে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনের ওপর নজরদারি এবং তল্লাশি চালাচ্ছিল পুলিশ।

বুধবার তল্লাশির সময় তিন যুবককে দুটি চোরাই ট্র্যাক্টর-সহ আটক করা হয়। তদন্তে জানা যায়, ট্র্যাক্টরটি পাঞ্জাব থেকে চুরি করা হয়েছিল। জেরায় ধৃতরা স্বীকার করেছে, দেওবন্দের খাজুরি এলাকার বাসিন্দা ‘হ্যাপি’ নামে এক সহযোগীর সঙ্গে মিলে তারা ২০২৪ সালের ১৬ মে রাতে কালিয়ার এলাকা থেকে একটি ট্র্যাক্টর চুরি করেছিল। পাশাপাশি প্রায় দু’মাস আগে পাঞ্জাবের নারায়ণগড়-সাঙ্গরুর এলাকা থেকে আরেকটি ট্র্যাক্টর চুরি করার কথা তারা স্বীকার করেছে।

ধৃতদের দাবি, চুরির পর ট্র্যাক্টরগুলির নম্বর প্লেট খুলে ফেলা হত। পরে গ্রামীণ এলাকায় মাটি বহন এবং বিভিন্ন শ্রমের কাজে সেগুলি ব্যবহার করা হত।গ্রেফতার হওয়া অভিযুক্তরা হল অজয় কুমার (৩৩), অভিষেক কুমার (২১) এবং অঙ্কুশ (২০)। অজয় হরিদ্বারের মাঙ্গলৌর থানার লিব্বরহেড়ি গ্রামের বাসিন্দা। অভিষেক ভলসুয়া গাজ এবং অঙ্কুশ ফখরহেড়ি গ্রামের বাসিন্দা। এই দু’জনই ঝাবরেড়া থানা এলাকার বাসিন্দা। পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে মামলা রুজু করে আদালতে পেশ করেছে। পাশাপাশি পলাতক সহযোগী ‘হ্যাপি’র খোঁজে তল্লাশি শুরু হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস




 

 rajesh pande