রাজস্থানে হাওয়া বদল, একইসঙ্গে জারি ঝড়-বৃষ্টি ও তাপপ্রবাহের সম্ভাবনা
জয়পুর, ১০ জুন ( হি.স.) : এবার আবহাওয়ায় বদল রাজস্থানে। বুধবার আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার থেকে চারটি জেলায় রয়েছে বজ্র- বিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা। একইসঙ্গে ছয়টি জেলায় তাপপ্রবাহের জন্য জারি করা হয়েছে হলুদ সতর্কতা। বৃহস্পতিবা
রাজস্থানে হাওয়া বদল, জারি ঝড়- বৃষ্টি ও তাপপ্রবাহের সম্ভাবনা


জয়পুর, ১০ জুন ( হি.স.) : এবার আবহাওয়ায় বদল রাজস্থানে। বুধবার আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার থেকে চারটি জেলায় রয়েছে বজ্র- বিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা। একইসঙ্গে ছয়টি জেলায় তাপপ্রবাহের জন্য জারি করা হয়েছে হলুদ সতর্কতা। বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত বিকানের, জয়পুর, আজমির এবং ভরতপুরের কিছু অংশে বইতে পারে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। রয়েছে বজ্র- বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বেশ কিছু এলাকায় জারি করা হয়েছে কমলা সতর্কতাও। বৃহস্পতিবার থেকে একটি নতুন নিম্নচাপ বলয় সক্রিয় হওয়ার কারণে রাজ্যের বেশ কিছু জেলায় তৈরি হয়েছে ঝড়বৃষ্টি ও শিলাবৃষ্টির পরিস্থিতি ।

এদিন আবহাওয়া দফতরের তরফে আরও জানানো হয়েছে, রবি ও সোমবারের মতোই মঙ্গলবারেও দেশের উষ্ণতম শহর ছিল শ্রী গঙ্গানগর। শ্রী গঙ্গানগরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৬.৪ ডিগ্রি সেলসিয়াস। এর পাশাপাশি , চুরুর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৪.৬ ডিগ্রি সেলসিয়াস, পিলানিতে ৪৪.৫ ডিগ্রি সেলসিয়াস, ফালোদিতে ৪৩.৮ ডিগ্রি সেলসিয়াস এবং বিকানের ও জয়সলমীরে তাপমাত্রা ছিল ৪৩.৬ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে, আলওয়ার, হনুমানগড়, ঝুনঝুনু এবং ভরতপুরের অনেক এলাকায় ছিল মেঘলা আকাশ। সঙ্গে হয় প্রবল ধূলিঝড় । তবে হনুমানগড় এবং আলওয়ারের বেশ কয়েকটি স্থানে হয়েছে স্বস্তির বৃষ্টি।

---------------

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande