
হুগলি , ১০ জুন (হি.স.) : আরামবাগ রেল স্টেশন সংলগ্ন এলাকায় বুধবার দুপুরে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আগুন লাগার পর মুহূর্তের মধ্যে ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। ঘটনাকে কেন্দ্র করে যাত্রী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্টেশন চত্বরে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান রেল কর্তৃপক্ষের আধিকারিকরা। পাশাপাশি দমকল বিভাগের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনার কাজে নেমে পড়ে। দমকল কর্মীদের তৎপরতায় অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে।
আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি। তবে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, কোনও দাহ্য বস্তু থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ঘটনায় কোনও হতাহতের খবর মেলেনি। সময়মতো আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA