হেলমেটহীন বাইক আরোহীদের বিরুদ্ধে কড়া অভিযান, সচেতনতার বার্তা গোঘাট ট্রাফিক পুলিশের
হুগলি , ১০ জুন (হি.স.) : ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’ কর্মসূচিকে সামনে রেখে বুধবার কামারপুকুর বিডিও অফিস মোড় সংলগ্ন এলাকায় বিশেষ ট্রাফিক অভিযান চালাল গোঘাট ট্রাফিক বিভাগ। হেলমেটবিহীন মোটরবাইক চালক এবং মোবাইল ফোন ব্যবহার করে গাড়ি চালানো ব্যক্তিদের বিরু
হেলমেট বিহীন মোটরবাইকে কঠোর গোঘাট পুলিশ


হুগলি , ১০ জুন (হি.স.) : ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’ কর্মসূচিকে সামনে রেখে বুধবার কামারপুকুর বিডিও অফিস মোড় সংলগ্ন এলাকায় বিশেষ ট্রাফিক অভিযান চালাল গোঘাট ট্রাফিক বিভাগ। হেলমেটবিহীন মোটরবাইক চালক এবং মোবাইল ফোন ব্যবহার করে গাড়ি চালানো ব্যক্তিদের বিরুদ্ধে এই অভিযান পরিচালিত হয়।ট্রাফিক আধিকারিকের নেতৃত্বে চলা অভিযানে একাধিক বাইক আরোহীকে হেলমেট ছাড়া রাস্তায় চলাচল করতে দেখা যায়। পাশাপাশি কয়েকজনকে মোবাইল ফোনে কথা বলতে বলতে গাড়ি চালানোর সময়ও আটক করা হয়। তাঁদের ট্রাফিক নিয়ম মেনে চলার পরামর্শ দেওয়ার পাশাপাশি আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়।এদিন ট্রাফিক বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, সড়ক দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ হেলমেট ব্যবহার না করা এবং গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার। সেই কারণে নিয়মিত অভিযান চালিয়ে সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি আইন প্রয়োগের ওপরও জোর দেওয়া হচ্ছে।অভিযান চলাকালীন সরকারি কর্মী, বিভিন্ন দফতরের আধিকারিক, ছাত্রছাত্রী এবং সাধারণ পথচারীদের মধ্যেও ট্রাফিক সচেতনতার বার্তা পৌঁছে দেওয়া হয়। হেলমেট ও সিটবেল্ট ব্যবহারের গুরুত্ব সম্পর্কে বিস্তারিতভাবে বোঝানো হয়।এক ট্রাফিক আধিকারিক বলেন, “জরিমানা আদায়ই এই অভিযানের মূল উদ্দেশ্য নয়। মানুষের মধ্যে ট্রাফিক আইন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ সড়ক সংস্কৃতি গড়ে তোলাই আমাদের লক্ষ্য। একটি ছোট ভুলও বড় দুর্ঘটনার কারণ হতে পারে।”এদিনের অভিযান ঘিরে এলাকায় কিছুটা চাঞ্চল্যের সৃষ্টি হলেও বহু মানুষ ট্রাফিক পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানান। প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, সড়ক নিরাপত্তার স্বার্থে ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande