জগন্নাথপুরে সংবর্ধিত গোঘাটের বিধায়ক, বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি
হুগলি , ১০ জুন (হি.স.) : গোঘাটের পশ্চিমপাড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত জগন্নাথপুর বাদীচক পশুপতি বিদ্যামন্দিরে বুধবার এক বিশেষ অনুষ্ঠানে সংবর্ধিত হলেন গোঘাটের বিধায়ক প্রশান্ত দিগার। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, পরিচালন সমিতির সদস্য এবং ছাত্রছাত্রীদের
বিদ্যালয়ের সমবর্ধনা বিধায়ককে


হুগলি , ১০ জুন (হি.স.) : গোঘাটের পশ্চিমপাড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত জগন্নাথপুর বাদীচক পশুপতি বিদ্যামন্দিরে বুধবার এক বিশেষ অনুষ্ঠানে সংবর্ধিত হলেন গোঘাটের বিধায়ক প্রশান্ত দিগার। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, পরিচালন সমিতির সদস্য এবং ছাত্রছাত্রীদের উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানে তাঁকে উত্তরীয় ও স্মারক তুলে দিয়ে সম্মান জানানো হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক শিক্ষার প্রসার, ছাত্রছাত্রীদের সার্বিক বিকাশ এবং পরিবেশ সংরক্ষণের গুরুত্ব তুলে ধরেন। তিনি বিদ্যালয়ের পরিকাঠামোগত উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন।

সংবর্ধনা অনুষ্ঠানের পাশাপাশি বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিরও আয়োজন করা হয়। ছাত্রছাত্রীদের সঙ্গে নিয়ে বিধায়ক বিভিন্ন প্রজাতির চারা গাছ রোপণ করেন এবং পরিবেশকে সবুজ ও দূষণমুক্ত রাখতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনও বিকল্প নেই এবং আগামী প্রজন্মের জন্য একটি সুস্থ পরিবেশ গড়ে তুলতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

বিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিকে ঘিরে ছাত্রছাত্রী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। শিক্ষার পাশাপাশি পরিবেশ সচেতনতার বার্তা পৌঁছে দিতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মত প্রকাশ করেন উপস্থিতরা।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande