মোদি সরকারের ১২ বছর পূর্তিতে শ্যামপুরে পূজা, শোভাযাত্রা ও বৃক্ষরোপণ
হুগলি , ১০ জুন (হি.স.) : নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রীত্বের ১২ বছর পূর্তি উপলক্ষে বুধবার শ্যামপুরে নানা ধর্মীয় ও সামাজিক কর্মসূচির মাধ্যমে দিনটি পালন করল বিজেপি কর্মী-সমর্থকরা। এদিন শ্যামপুরের সিদ্ধেশ্বরী কালী মন্দিরে বিশেষ পূজাঅর্চনা ও যজ্ঞানুষ্ঠা
পুজো দিচ্ছেন বিমান ঘোষ


হুগলি , ১০ জুন (হি.স.) : নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রীত্বের ১২ বছর পূর্তি উপলক্ষে বুধবার শ্যামপুরে নানা ধর্মীয় ও সামাজিক কর্মসূচির মাধ্যমে দিনটি পালন করল বিজেপি কর্মী-সমর্থকরা। এদিন শ্যামপুরের সিদ্ধেশ্বরী কালী মন্দিরে বিশেষ পূজাঅর্চনা ও যজ্ঞানুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক বিমান ঘোষ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুস্থতা, দীর্ঘায়ু ও দেশের সার্বিক উন্নতি কামনা করে তিনি মায়ের মন্দিরে বিশেষ পূজা দেন এবং যজ্ঞে অংশগ্রহণ করেন।

এদিন বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক বিমান ঘোষ বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশ উন্নয়নের নতুন দিশা পেয়েছে। তিনি টানা ১২ বছর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে দেশের রাজনৈতিক ইতিহাসে এক অনন্য নজির গড়েছেন। ইন্দিরা গান্ধী ও জওহরলাল নেহেরুর প্রধানমন্ত্রীত্বের সময়কালকেও পিছনে ফেলে তিনি দেশের সর্বাধিক সময় দায়িত্ব পালনকারী প্রধানমন্ত্রীদের অন্যতম হিসেবে নতুন রেকর্ড স্থাপন করেছেন।

প্রধানমন্ত্রীত্বের ১২ বছর পূর্তি উপলক্ষে শ্যামপুরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রারও আয়োজন করা হয়। শোভাযাত্রায় দলীয় পতাকা ও জাতীয় পতাকা হাতে নিয়ে অংশ নেন বহু বিজেপি কর্মী ও সমর্থক। এছাড়াও সাধারণ মানুষের মধ্যে পায়েস বিতরণ করা হয় এবং পরিবেশ রক্ষার বার্তা দিতে বৃক্ষরোপণ কর্মসূচিও পালন করা হয়।

দিনভর ধর্মীয় আচার, সামাজিক কর্মসূচি ও জনসংযোগমূলক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রীত্বের ১২ বছর পূর্তি উদযাপিত হয়। কর্মসূচিকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande