রাজ্যসভা নির্বাচনে উত্তরপূর্বের তিন রাজ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী বিজেপি-এনডিএ, লড়াই মিজোরামে
গুয়াহাটি, ১১ জুন (হি.স.) : উত্তর-পূর্বাঞ্চলের তিন রাজ্য মেঘালয়, মণিপুর এবং অরুণাচল প্রদেশের রাজ্যসভা আসনে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তবে মিজোরামের একমাত্র রাজ্যসভা আসনে হবে সরাসরি লড়াই। আগামী ১৮ জুন উত্তর-পূর্বাঞ্চলের চা
সংসদের উচ্চকক্ষ (ফাইল ফটো)


গুয়াহাটি, ১১ জুন (হি.স.) : উত্তর-পূর্বাঞ্চলের তিন রাজ্য মেঘালয়, মণিপুর এবং অরুণাচল প্রদেশের রাজ্যসভা আসনে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তবে মিজোরামের একমাত্র রাজ্যসভা আসনে হবে সরাসরি লড়াই।

আগামী ১৮ জুন উত্তর-পূর্বাঞ্চলের চার রাজ্য মেঘালয়, মণিপুর, অরুণাচল প্রদেশ এবং মিজোরামের রাজ্যসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু মেঘালয়, মণিপুর এবং অরুণাচল প্রদেশে বিরোধী কোনও প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি।

ফলে মেঘালয়ের একমাত্র আসনে এনডিএ তথা ‘মেঘালয় ডেমোক্ৰ্যাটিক অ্যালায়েন্স’ (এমডিএ)-ভুক্ত ‘ন্যাশনাল পিপলস্ পাৰ্টি’ (এনপিপি)-নেতা ও প্রাক্তন বিধায়ক জেমস পাংসাং কঙ্খল সাংমাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন বলে ঘোষণা করেছেন বিধানসভার সচিব তথা রিটার্নিং অফিসার।

এছাড়া মণিপুর থেকে রাজ্যসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বিজেপির প্রদেশ সভানেত্রী অধিকরিময়ুম শারদা দেবী। সংসদের উচ্চকক্ষের নির্বাচনে আর কোনও প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় না থাকায় শারদা দেবীকে নির্বাচিত ঘোষণা করে তাঁর হাতে শংসাপত্র তুলে দিয়েছেন মণিপুর বিধানসভার সচিব তথা রিটার্নিং অফিসার।

এদিকে অরুণাচল প্রদেশ থেকে রাজ্যসভার একমাত্র আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র বর্ষীয়ান নেতা তাই তাগাক।

তবে মিজোরামের একমাত্র রাজ্যসভা আসনে হবে সরাসরি লড়াই। ক্ষমতাসীন ‘জোরাম পিপলস মুভমেন্ট’ (জেডপিএম)-এর মুখপাত্র কে লালত্লুয়াংকিমা এবং বিরোধী ‘মিজো ন্যাশনাল ফ্রন্ট’ (এমএনএফ)-এর প্রার্থী আইনজীবী জোথানসাঙ্গি মার-এর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে। মিজোরামের এই নির্বাচনী লড়াইকে রাজ্যের বর্তমান রাজনৈতিক সমীকরণের একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande