পানিপতে গাড়ি চাপা দিয়ে ৩ জনকে খুনের অভিযোগ
পানিপত, ১১ জুন (হি.স.) : পুরনো শত্রুতার জেরে হরিয়ানার পানিপতের সামালখায় পরিকল্পিতভাবে গাড়ি চাপা দিয়ে তিনজনকে খুন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, ঘণ্টায় প্রায় ১০০ কিলোমিটার গতিতে আসা একটি গাড়ি তিনজনের উপর দিয়ে চলে যায়।
পানিপতে গাড়ি চাপায় ৩ জনের মৃত্যু, খুনের অভিযোগ


পানিপত, ১১ জুন (হি.স.) : পুরনো শত্রুতার জেরে হরিয়ানার পানিপতের সামালখায় পরিকল্পিতভাবে গাড়ি চাপা দিয়ে তিনজনকে খুন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, ঘণ্টায় প্রায় ১০০ কিলোমিটার গতিতে আসা একটি গাড়ি তিনজনের উপর দিয়ে চলে যায়। ধাক্কা দেওয়ার পর ঘাতক গাড়িটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। নিহতদের মধ্যে দুই বন্ধু এবং আরও এক ব্যক্তি ছিলেন।

বৃহস্পতিবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, ডিকাডলা গ্রামের বাসিন্দা নরেন্দ্র সিং এবং বিনোদ স্কুটারে করে খামার থেকে বাড়ি ফিরছিলেন। পথে অনীপ গাহলায়নের সঙ্গে তাঁদের দেখা হয়। তিনজন রাস্তার ধারে দাঁড়িয়ে কথা বলছিলেন। সেই সময় আত্তা গ্রামের দিক থেকে আসা একটি দ্রুতগতির গাড়ি তাঁদের ধাক্কা মেরে পিষে দেয়। দুর্ঘটনার অভিঘাত এতটাই তীব্র ছিল যে নরেন্দ্র সিং এবং অনীপ গাহলায়নের ঘটনাস্থলেই মৃত্যু হয়। গুরুতর জখম অবস্থায় বিনোদকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁরও মৃত্যু হয়। ব্যক্তিগত বিদ্বেষের কারণেই গ্রামের কয়েকজন এই ঘটনার সঙ্গে জড়িত বলে অভিযোগ তুলেছেন পরিবারের সদস্যরা।

এদিকে সামালখার ডিএসপি নরেন্দ্র কাদিয়ান জানিয়েছেন, পরিবারের অভিযোগের ভিত্তিতে খুনের মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তদের ধরতে তিনটি বিশেষ পুলিশের দল গঠন করা হয়েছে। শীঘ্রই অভিযুক্তদের গ্রেফতার করা হবে বলে আশ্বাস দিয়েছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস




 

 rajesh pande