বেলেঘাটা কানেক্টরের কাছে গাছ ভেঙে বিপত্তি, বিঘ্ন যান চলাচলে
কলকাতা, ১১ জুন (হি.স.): কলকাতার ইএম বাইপাসের বেলেঘাটা কানেক্টরের কাছে সিআইটি আবাসনের সামনে একটি বিশালাকার গাছ ভেঙে পড়ায় যান চলাচলে বিঘ্ন ঘটল। বৃহস্পতিবার সকালের ঘটনা। প্রায় দুই ঘণ্টা পর গাছ কেটে সরানোর পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়। পুলিশ সূত্রের
বেলেঘাটা কানেক্টরের কাছে গাছ ভেঙে বিপত্তি, বিঘ্ন যান চলাচলে


কলকাতা, ১১ জুন (হি.স.): কলকাতার ইএম বাইপাসের বেলেঘাটা কানেক্টরের কাছে সিআইটি আবাসনের সামনে একটি বিশালাকার গাছ ভেঙে পড়ায় যান চলাচলে বিঘ্ন ঘটল। বৃহস্পতিবার সকালের ঘটনা। প্রায় দুই ঘণ্টা পর গাছ কেটে সরানোর পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়। পুলিশ সূত্রের খবর, এদিন সকাল ১০টা নাগাদ আচমকাই রাস্তার ধারের শিমুল গাছটি ভেঙে পড়ে। বুধবারের ঝড়বৃষ্টিতে সেটি আলগা হয়ে গিয়েছিল।

খবর পেয়ে দ্রুত পৌঁছয় কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনী। পুলিশ সূত্রের খবর, গাছটি প্রায় মাঝখান থেকে ভেঙে পড়ায় পুরো রাস্তা গাছের ডালপালা ও পাতায় বন্ধ হয়ে যায়। এর জেরে প্রায় দেড় ঘণ্টা চিংড়িঘাটা থেকে উল্টোডাঙাগামী লেন বন্ধ রাখতে হয়। কয়েকটি গাড়ির উপরে ডালপালা পড়লেও কেউ আহত হননি। দুপুরে গাছটি সরিয়ে ফেলা হলে যান চলাচল স্বাভাবিক হয়। স্বস্তির নিঃশ্বাস ফেলেন গাড়ির চালকরা।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande