
ইমফল, ১১ জুন (হি.স.) : মণিপুর থেকে রাজ্যসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বিজেপির প্রদেশ সভানেত্রী অধিকরিময়ুম শারদা দেবী।
সংসদের উচ্চকক্ষের নির্বাচনে আর কোনও প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় না থাকায় শারদা দেবীকে নির্বাচিত ঘোষণা করে তাঁর হাতে শংসাপত্র তুলে দিয়েছেন মণিপুর বিধানসভার সচিব তথা রিটার্নিং অফিসার।
রাজ্যসভার বিদ্যমান সাংসদ লেইশেম্বা সানাজাওবার মেয়াদ চলতি মাসে শেষ হবে। তাই রাজ্যসভায় মণিপুর আসনের নির্বাচন ঘোষণা করা হয়েছিল।
রাজ্যসভা নির্বচনে বিজয়ী হওয়ায় অধিকরিময়ুম শারদা দেবীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী ইউমনাম খেমচাঁদ সিং সহ দলীয় বিভিন্ন পদমৰ্যদার নেতা ও কার্যকর্তারা।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস