
কলকাতা, ১১ জুন (হি.স.): তৃণমূল কংগ্রেসের অস্তিত্ব যখন সংকটের মুখে। দলের অন্দরে তৈরি হয়েছে ক্ষোভ, দলনেত্রীর বিরুদ্ধেও মুখ খুলছেন দলের শীর্ষ নেতারা। এমতাবস্থায় তাৎপযপূর্ণ মন্তব্য করলেন সাংসদ বাবুল সুপ্রিয়। বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় তিনি বলেন, জাহাজ যখন সংকটের মুখে থাকে, তখন পরিত্যাগ করা অনুচিত।
বৃহস্পতিবার ১৭ সেকেন্ডের একটি ছোট ভিডিও বার্তায় তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ বাবুল সুপ্রিয় বলেছেন, এত সব বিভ্রান্তি ও গুজবের মাঝে আমি স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, আমি কোনও গোষ্ঠী বা অন্য কোনও দলে যোগ দিচ্ছি না। আমার মতে, জাহাজ যখন সংকটের মুখে থাকে, তখন তাকে পরিত্যাগ করা অনুচিত।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ