বাসন্তীতে সাপের কামড়ে মৃত্যু
বাসন্তী, ১১ জুন (হি. স.): সাপের কামড়ে মৃত্যু হল এক যুবকের। মৃতের নাম নুরুদ্দিন মোল্লা(২১)। বাসন্তীর পানিখালি গ্রামের বাসিন্দা তিনি। বুধবার জীবনতলা থানার আওতাপাড়ায় নিকট আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন নুরুদ্দিন। সেখানে রাতে খাওয়া দাওয়ার পর বিছানায়
বাসন্তীতে সাপের কামড়ে মৃত্যু


বাসন্তী, ১১ জুন (হি. স.): সাপের কামড়ে মৃত্যু হল এক যুবকের। মৃতের নাম নুরুদ্দিন মোল্লা(২১)। বাসন্তীর পানিখালি গ্রামের বাসিন্দা তিনি। বুধবার জীবনতলা থানার আওতাপাড়ায় নিকট আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন নুরুদ্দিন। সেখানে রাতে খাওয়া দাওয়ার পর বিছানায় ঘুমন্ত অবস্থায় তাঁকে সাপে কামড়ায়। বৃহস্পতিবার ভোর রাতে শরীর খারাপ হতে শুরু করলে পরিবারের সদস্যরা প্রথমে খুচিতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় নুরুদ্দিনের। চিকিৎসকদের প্রাথমিক অনুমান কালাচ সাপের কামড়ে মৃত্যু হয়েছে ওই যুবকের। সাপের কামড়ের পর দীর্ঘ সময় অতিবাহিত হয়ে যাওয়ায় মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ক্যানিং থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনায় পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

---------------

হিন্দুস্থান সমাচার / পার্সতি সাহা




 

 rajesh pande