তোলাবাজির অভিযোগে ধৃত তৃণমূল নেতার জামিন খারিজ, থানার বাইরে ডিম ছুড়ল জনতা
দুর্গাপুর, ১১ জুন(হি. স.): তোলাবাজি ও নির্বাচন পরবর্তী সন্ত্রাসের অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সুকুমার দত্তের জামিন বৃহস্পতিবার খারিজ করে দিয়েছেন দুর্গাপুর মহকুমা আদালতের বিচারক। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এর আগে বৃহস্পতিবার সকালে থানা থেকে প্
তোলাবাজির অভিযোগে ধৃত তৃণমূল নেতার জামিন খারিজ, থানার বাইরে ডিম ছুড়ল জনতা


দুর্গাপুর, ১১ জুন(হি. স.): তোলাবাজি ও নির্বাচন পরবর্তী সন্ত্রাসের অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সুকুমার দত্তের জামিন বৃহস্পতিবার খারিজ করে দিয়েছেন দুর্গাপুর মহকুমা আদালতের বিচারক। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

এর আগে বৃহস্পতিবার সকালে থানা থেকে প্রিজন ভ্যানে তোলার সময় বিক্ষোভে ফেটে পড়েন বিজেপি কর্মী-সমর্থকরা। ক্ষিপ্ত জনতা ধৃত নেতাকে লক্ষ্য করে ডিম ছোড়ে। মুহূর্তে উত্তেজনায় ভরে ওঠে নিউ টাউনশিপ থানা চত্বর। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

দুর্গাপুর এনটিপিএস থানার শরৎপল্লীর বাসিন্দা সুকুমার দত্তকে তৃণমূলের দুই কাউন্সিলারের ঘনিষ্ঠ বলে চিহ্নিত করা হচ্ছে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, সরকারি জমিতে মোটা টাকার বিনিময়ে বসবাসের সুযোগ করে দেওয়া এবং দীর্ঘদিন ধরে তোলাবাজি চালানো। ২০২১ সালের নির্বাচন পরবর্তী সন্ত্রাসেও তাঁর নাম জড়িয়েছে।

স্থানীয় বিজেপি কর্মী রাজুব ব্যানার্জি জানান, দুর্গাপুর এএমসি ও বিওজিএল টাউনশিপের ২৩-২৪ নম্বর ওয়ার্ডে গত ১৫ বছর ধরে তৃণমূলের কাউন্সিলারদের মদতে একটি সিন্ডিকেট চলত। ২৫ বছর আগে বন্ধ হয়ে যাওয়া রাষ্ট্রায়ত্ত কারখানার জমিতে টাকার বিনিময়ে ঘরবাড়ি করার সুযোগ দেওয়া হতো। তিনি আরও অভিযোগ করেন, ২০২১ সালে নির্বাচনের পর সুকুমার দত্তের নেতৃত্বেই তাঁর বাড়িতে গুলি চালানো হয়েছিল। তাঁর দাবি, এই চক্রের মূল মাথাদেরও গ্রেফতার করা হোক।

হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা




 

 rajesh pande