হাওড়ার আবাসনের বন্ধ ফ্ল্যাট থেকে অবসরপ্রাপ্ত এক ব্যাঙ্ক কর্মীর দেহ উদ্ধার
হাওড়া, ১১ জুন (হি স)। হাওড়ার বালিতে এক আবাসনের বন্ধ ফ্ল্যাট থেকে অবসরপ্রাপ্ত এক ব্যাঙ্ক কর্মীর দেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বালি পৌরসভার সামনের একটি আবাসনে বৃহস্পতিবার এই ঘটনা সামনে আসে। সূত্রের খবর, মৃতের নাম প
হাওড়ার আবাসনের বন্ধ ফ্ল্যাট থেকে অবসরপ্রাপ্ত এক ব্যাঙ্ক কর্মীর দেহ উদ্ধার


হাওড়া, ১১ জুন (হি স)। হাওড়ার বালিতে এক আবাসনের বন্ধ ফ্ল্যাট থেকে অবসরপ্রাপ্ত এক ব্যাঙ্ক কর্মীর দেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বালি পৌরসভার সামনের একটি আবাসনে বৃহস্পতিবার এই ঘটনা সামনে আসে। সূত্রের খবর, মৃতের নাম প্রণব মুখোপাধ্যায়। তিনি অবসরপ্রাপ্ত ব্যাঙ্ক কর্মী ছিলেন এবং দীর্ঘদিন ধরে ওই ফ্ল্যাটে একাই বসবাস করতেন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রণববাবুর মায়ের মৃত্যুর পর থেকে তিনি একাই ওই আবাসনের ফ্ল্যাটে থাকতেন। বৃহস্পতিবার সকালে প্রতিবেশীরা লক্ষ্য করেন যে তাঁর ফ্ল্যাটের দরজা ভিতর থেকে বন্ধ রয়েছে। প্রথমে বিষয়টিকে বিশেষ গুরুত্ব না দিলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে উদ্বেগ বাড়তে থাকে। কয়েক ঘণ্টা কেটে যাওয়ার পরও দরজা না খোলায় এবং ভিতর থেকে কোনও সাড়া না পাওয়ায় স্থানীয় বাসিন্দারা তাঁকে ডাকাডাকি করতে শুরু করেন।

বহুবার ডাকাডাকি করেও কোনও সাড়া না মেলায় প্রতিবেশীদের সন্দেহ হয়। এরপর সন্ধ্যার দিকে তাঁরা বালি থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের উপস্থিতিতে ফ্ল্যাটের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করা হয়। পুলিশ ফ্ল্যাটের ভিতরে ঢুকে দেখে, মেঝেতে পড়ে রয়েছে প্রণব মুখোপাধ্যায়ের নিথর দেহ। এরপর দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande