হাম রোগ মোকাবিলায় মালদ্বীপকে ২০ হাজার ডোজ টিকা পাঠাল ভারত
নয়াদিল্লি, ১১ জুন (হি.স.) : মালদ্বীপে হামের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সে দেশের সরকারকে সহায়তার হাত বাড়িয়ে দিল ভারত। টিকাকরণ কর্মসূচিকে শক্তিশালী করতে এবং জনস্বাস্থ্য সুরক্ষায় সহায়তা করতে মালদ্বীপকে ২০ হাজার ডোজ হামের টিকা এবং প্রায় ৩ টন চিকিৎসা
হাম রোগ মোকাবিলায় মালদ্বীপকে ২০ হাজার ডোজ টিকা পাঠাল ভারত


নয়াদিল্লি, ১১ জুন (হি.স.) : মালদ্বীপে হামের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সে দেশের সরকারকে সহায়তার হাত বাড়িয়ে দিল ভারত। টিকাকরণ কর্মসূচিকে শক্তিশালী করতে এবং জনস্বাস্থ্য সুরক্ষায় সহায়তা করতে মালদ্বীপকে ২০ হাজার ডোজ হামের টিকা এবং প্রায় ৩ টন চিকিৎসা সামগ্রী পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, এই সময়োপযোগী সহায়তা মালদ্বীপে হামের বাড়তে থাকা সংক্রমণ মোকাবিলা এবং সে দেশের সরকারের ত্রাণ ও স্বাস্থ্যসেবা কার্যক্রমকে আরও শক্তিশালী করতে সাহায্য করবে।

বিদেশ মন্ত্রকের মতে, ভারতের ‘প্রতিবেশী প্রথম’ নীতি এবং ‘মহাসাগর’ ভাবনায় মালদ্বীপের বিশেষ গুরুত্ব রয়েছে। একটি নির্ভরযোগ্য প্রথমসারির সহযোগী দেশ হিসেবে ভারত পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অগ্রাধিকারমূলক বিষয়গুলিতে মালদ্বীপ সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande