

পাটনা, ১১ জুন (হি.স.): পরিবারের সঙ্গে জন্মদিন উদযাপন করলেন আরজেডি প্রধান তথা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব। বৃহস্পতিবার পাটনার বাসভবনে জন্মদিন উদযাপন করেন লালু। আরজেডি কর্মীরাও দলের প্রধানকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। লালুকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তাঁর দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করেছেন বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী।
আরজেডি নেত্রী রাবড়ি দেবীর বাসভবনে এদিন লালু প্রসাদ যাদবের ৭৯-তম জন্মদিন উদযাপিত হয়। এই উপলক্ষ্যে আরজেডি সাংসদ মিসা ভারতী বলেন, আজ বাবার জন্মদিন। দলের সকল কর্মী ও পরিবারের সদস্যরা তাঁকে শুভেচ্ছা জানাচ্ছেন। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন তিনি সর্বদা সুস্থ থাকেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ