বড় পদক্ষেপ কেন্দ্রের, ইথানল মিশ্রিত পেট্রোলে দিতে হবে না অন্তঃশুল্ক
নয়াদিল্লি, ১১ জুন (হি.স.): পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতিতে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে বড় পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় সরকার। উচ্চ মাত্রায় ইথানল মিশ্রিত পেট্রোলে এবার থেকে আর কোনও অন্তঃশুল্ক দিতে হবে না। ২২ থেকে ৩০ শতাং
বড় পদক্ষেপ কেন্দ্রের, ইথানল মিশ্রিত পেট্রোলে দিতে হবে না অন্তঃশুল্ক


নয়াদিল্লি, ১১ জুন (হি.স.): পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতিতে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে বড় পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় সরকার। উচ্চ মাত্রায় ইথানল মিশ্রিত পেট্রোলে এবার থেকে আর কোনও অন্তঃশুল্ক দিতে হবে না। ২২ থেকে ৩০ শতাংশ ইথানল মিশ্রিত পেট্রোলকে কেন্দ্রীয় অন্তঃশুল্কের বাইরে রাখা হয়েছে। এমনই নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক।

কেন্দ্রীয় অন্তঃশুল্কের হার কমে শূন্য শতাংশ হয়ে যাওয়ায় ২২ থেকে ৩০ শতাংশ ইথানল মিশ্রিত পেট্রোলের দাম কমবে। যদিও সাধারণ পেট্রোলের ক্ষেত্রে করের হারে কোনও হেরফের করা হয়নি। উল্লেখ্য, জ্বালানি নির্ভরতা বৃদ্ধির লক্ষ্যে তেলে ইথানল মিশ্রণের হার বৃদ্ধির উপরে ক্রমশ জোর দিচ্ছে ভারত।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande