
হাফলং (অসম), ১১ জুন (হি.স.) : রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি ও বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী তথা ডিমা হাসাও জেলার অভিবাবক মন্ত্রী কৃষ্ণেন্দু পাল শুক্রবার ঝটিকা সফরে হাফলং আসছেন।
অভিবাবক মন্ত্রী হওয়ার পর প্রথমবার ডিমা হাসাও জেলা সফরে আসছেন কৃষ্ণেন্দু পাল। আগামীকাল শুক্রবার সকাল ৮.০০টায় গুয়াহাটি থেকে রওয়ানা হয়ে বেলা ২.০০টা নাগাদ হাফলং পৌঁছবেন তিনি।
এখানে এসে হাফলং আবর্ত ভবনে উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের মুখ্য কার্যনির্বাহী সদস্য দেবোলাল গার্লোসা, হাফলঙের বিধায়ক রূপালি লাংথাসা এবং বিভিন্ন সরকারি বিভাগের আধিকারিকদের সঙ্গে ডিমা হাসাও জেলায় চলমান বিভিন্ন উন্নয়নমূলক কাজের অগ্রগতি নিয়ে পর্যালোচনা করবেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল।
হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব