শিয়ালদা ডিভিশনে বাড়ছে লোকাল ট্রেন পরিষেবা, ১৫ জুন থেকে চালু নতুন ইএমইউ পরিষেবা
কলকাতা, ১১ জুন (হি. স.):- নিত্যযাত্রীদের ভোগান্তি কমাতে এবং ব্যস্ত সময়ে যাত্রীদের চাপ সামাল দিতে শিয়ালদা ডিভিশনে একাধিক অতিরিক্ত ইএমইউ লোকাল ট্রেন পরিষেবা চালুর ঘোষণা করল পূর্ব রেল। আগামী ১৫ জুন থেকে শিয়ালদা–ডায়মন্ড হারবার এবং শিয়ালদা–হাসনাবাদ
শিয়ালদা ডিভিশনে বাড়ছে লোকাল ট্রেন পরিষেবা, ১৫ জুন থেকে চালু নতুন ইএমইউ পরিষেবা


কলকাতা, ১১ জুন (হি. স.):- নিত্যযাত্রীদের ভোগান্তি কমাতে এবং ব্যস্ত সময়ে যাত্রীদের চাপ সামাল দিতে শিয়ালদা ডিভিশনে একাধিক অতিরিক্ত ইএমইউ লোকাল ট্রেন পরিষেবা চালুর ঘোষণা করল পূর্ব রেল। আগামী ১৫ জুন থেকে শিয়ালদা–ডায়মন্ড হারবার এবং শিয়ালদা–হাসনাবাদ শাখায় নতুন পরিষেবা চালু হবে।রেল সূত্রে জানা গিয়েছে, সোমবার থেকে শনিবার পর্যন্ত বিশেষ পরিষেবা হিসেবে সোনারপুর থেকে সকাল ৬টা ৫ মিনিটে ডায়মন্ড হারবারগামী এবং ডায়মন্ড হারবার থেকে সকাল ৭টা ২২ মিনিটে শিয়ালদাগামী একটি অতিরিক্ত ট্রেন চলবে। এছাড়া শিয়ালদা থেকে সকাল ৯টা ৩৫ মিনিটে সোনারপুরগামী আরও একটি পরিষেবা চালু করা হচ্ছে।অন্যদিকে, হাসনাবাদ শাখায় প্রতিদিন নিয়মিত পরিষেবা হিসেবে বিকেল ৩টা ২০ মিনিটে হাসনাবাদ থেকে বারাসাতগামী নতুন ট্রেন চালু হবে। পাশাপাশি বর্তমানে শিয়ালদা থেকে বারাসাত পর্যন্ত চলাচলকারী ৩৩৪৩১ আপ লোকাল ট্রেনের পরিষেবা বাড়িয়ে হাসনাবাদ পর্যন্ত করা হচ্ছে।শিয়ালদা ডিভিশন স্পষ্ট জানিয়েছে, অতিরিক্ত ট্রেন চালু হলেও বিদ্যমান ট্রেনগুলির মহিলা কামরার সংখ্যা কমানো হবে না। প্রতিটি পরিষেবায় তিনটি করে মহিলা সংরক্ষিত কোচ থাকবে। রেল কর্তৃপক্ষের দাবি, নতুন পরিষেবাগুলি চালু হলে যাত্রীদের যাতায়াত আরও সহজ হবে এবং ব্যস্ত সময়ের অতিরিক্ত ভিড় অনেকটাই কমবে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande